অনেক কিছু ঘটে যাওয়ার পরও সে জাগছে
নিদ্রাহীন চোখ মেলে ; শীততাপ নিয়ন্ত্রকে হিমায়িত শরীর
দাবি রাখছে -মুক্তির ; অপুর্ন্য আগামীকাল অপেক্ষমান যদিও।
অবস্থা অথবা অবস্থান না পাল্টানো রোজনামচা র
জীর্ণতার ঝুল পরা ঘ্রাণ মেখে নামলো সে
উদ্ভাসিত বিকেলের দোরগোড়ায়। যেখানে সে চেনা ভাষায় কথা বলে,
মাথা নেড়ে হাসি মাখিয়ে চূড়ান্ত বোকা প্রশ্নের ততধিক মিথ্যাচারে জানাতে ভোলে না
"হ্যা ভালো আছি আমি, আপনার সব?"
নির্জন সন্ধ্যে বেলায় পাশ কাটিয়ে যেয়ে দেখে নেয় আকাশের ধ্রুবতারা।
অবান্তর দৃশ্যের সামনে ঘুরে ফিরে শুঁকে নিতে চায় বায়বীয় ভাবনারা।
অদেখা ভয়ের কাছে সন্তাপ জানিয়ে ভোরে তোলে আশ্বাস ............
ওড়নায় পঞ্চপ্রদিপের শিখা জড়িয়ে নিয়ে গিইঁট বেঁধে পদক্ষেপ অগাধ আস্থার ।
ভাঙ্গনের মুখে ভবঘুরে জীবন মুখ তুলে শুন্যে প্রার্থনা করে
ঠিকানা হীন আশ্রয়ে আবহমান কাল ধরে লুকিয়ে রাখার আকুতি।
পরিচয় ভুলে নিজেকে লুকানো শামুকের মত অপরিসরে ,
সিঁথিতে অবজ্ঞা মুছে , তালকাটা দৈনন্দিন বিষাদে।
সে ঘুমাচ্ছিল আসলে এতদিন , স্বপ্নরা মিথ্যেবাদী প্রমানিত হয়ে গেছে ,
এখন সে জাগবে অনির্দিস্ত্য কাল;মাথার ওপরে বোঝা গৃহ হীন ছাদ।
তুচ্ছ হিসাবে সহসা আফসোসে বিদায় বেলায় বিষন্ন চৈত্র মাস।

No comments:
Post a Comment