জিরাফের কাছে ভাষা চেয়োনা।
আমাকে খুঁজলে দেখতে পাবে চিড়িয়াখানা র
দরবারে। প্রতিদিন তো দেখছ বাসে , রাস্তায়।
সরেস দৃষ্টি এড়ায় না মাপজোক।
চুপিসারে ভেবে নিতে ভুল করোনা
আজ রাতে তোমার ঘুম আসবে কি?
আমার তো ভয় অবধারিতই , নাকি তোমরাই পাচ্ছ ভয় ?
আমার মুখেও ভাষা নেই , আসলে এটা অভ্যাস
বহু পুরনো। এসব সত্বেও কৌশল ভুল হয়না।
ছায়ার মতোই বোবা করে রেখে দিয়েছ !
আরে জাননা জিরাফ আর মেয়ে মানুষ কোনো
কথা বলতে পারে নাকী ?
আমাকে খুঁজলে দেখতে পাবে চিড়িয়াখানা র
দরবারে। প্রতিদিন তো দেখছ বাসে , রাস্তায়।
সরেস দৃষ্টি এড়ায় না মাপজোক।
চুপিসারে ভেবে নিতে ভুল করোনা
আজ রাতে তোমার ঘুম আসবে কি?
আমার তো ভয় অবধারিতই , নাকি তোমরাই পাচ্ছ ভয় ?
আমার মুখেও ভাষা নেই , আসলে এটা অভ্যাস
বহু পুরনো। এসব সত্বেও কৌশল ভুল হয়না।
ছায়ার মতোই বোবা করে রেখে দিয়েছ !
আরে জাননা জিরাফ আর মেয়ে মানুষ কোনো
কথা বলতে পারে নাকী ?
No comments:
Post a Comment