ইতিমধ্যে তারা পৌঁছে গেলো স্টেশন এ।
মধ্যরাতে বাঁকা চাঁদের অপলক হাসিতে দুলতে দুলতে
মেঘ সরে সরে যাচ্ছিল ; চেনা পথ, আরো চেনা বসতী ,
শেওলা বাঁধানো পুকুর ঘাটে , রেল লাইন পেরিয়ে
চাঁদভাসি রাতের খোলায় সহবাসে মিশছিল জন্ম মৃত্যু
আদিগন্তে। দীর্ঘায়িত ছায়ায় ঘর গেরস্থালি কাটাচ্ছে অবসর
ক্লান্ত দিনের পর। এই ভাবে এক ঝুরি সুখ পুকুরের জলে ডুবিয়ে নিয়ে
কোঁচড় ভরেছিলো তারা , যাত্রা শুরুর আগে।
প্রেম ময় জীবন হাতড়ে গভীরতায় ডুবেছিল ওরা;
ওরা মানে আর পাঁচটা ছেলে মেয়ের মত স্বপ্নাবিষ্ট চোখ
দু জোড়া , খিদের দাবি অপান্গ্তেও। ধরা পড়ছে মন্তাজ সুখ সম্বলিত দিনের।
সুরম্য ভবিষ্যত। যদিও নিন্দায় পুড়বে মুখ। তবুও অন্ধকারে প্রস্থান।
কিছু প্রেম জন্মাচ্ছে রোজ প্লাটফর্ম র ভিড়ে ,কিছু যাচ্ছে জলাঞ্জলি
বিচ্ছেদের কবরে। ওরকম আরেকটা গল্পে
অক্লেশে ভালবাসা দৌড়াচ্ছে শেষ লোকাল ট্রেনে!

No comments:
Post a Comment