করুনা চাইছিনা , লিখতে বসে মিলাচ্ছি
যোগ্য মানানসই শব্দের সমাহার।
আমি অপরাধী , সত্যি নগ্ন করে
দেওয়ার পর ,দন্ড মাথায় নিতে বসে আছি
কর্কশ মেঝের ওপর। মিথ্যা শিখব সশ্রম কারাদন্ডে।
আটপৌরে নিস্তরঙ্গ বেশে আমন্ত্রণে আমি
নানারকম আঁকিবুকি কাটছি ভাতের থালায়।
এঁট পাতে বেমক্কা স্পর্ধা ; স্ফীত পেট , জরায়ু
তে রক্ত গড়ে নিচ্ছে গল্প , অলীক স্বপ্ন।
ফাঁকা বিচারে শাস্তি উপার্জন ,অন্ধকারে
কয়েদখানায় ভালবাসতে নেই বারন।
লিখছি ,যদিও না মিলাতে পেরে শেষমেশ
জলের কবিতায় , গভীরতার গল্পর ছদ্মবেশ।
যোগ্য মানানসই শব্দের সমাহার।
আমি অপরাধী , সত্যি নগ্ন করে
দেওয়ার পর ,দন্ড মাথায় নিতে বসে আছি
কর্কশ মেঝের ওপর। মিথ্যা শিখব সশ্রম কারাদন্ডে।
আটপৌরে নিস্তরঙ্গ বেশে আমন্ত্রণে আমি
নানারকম আঁকিবুকি কাটছি ভাতের থালায়।
এঁট পাতে বেমক্কা স্পর্ধা ; স্ফীত পেট , জরায়ু
তে রক্ত গড়ে নিচ্ছে গল্প , অলীক স্বপ্ন।
ফাঁকা বিচারে শাস্তি উপার্জন ,অন্ধকারে
কয়েদখানায় ভালবাসতে নেই বারন।
লিখছি ,যদিও না মিলাতে পেরে শেষমেশ
জলের কবিতায় , গভীরতার গল্পর ছদ্মবেশ।
No comments:
Post a Comment