আমি ভালো বা ভালো না -
এইসব ভাবতে ভাবতে কেটে গেলো সহস্র বছর.
মিশেছিলাম সীতা হয়ে মাটির কোষে।
নিরুপায় জন্ম অতিক্রান্ত হচ্ছেনা।
গলিপথ, রাজপথ অথবা অবহেলিত শুন্য ভাঁড়ার
অথবা নষ্ট ধুলোমাখা সন্তাপে
তোমার সন্ততি আড়ালে মুক্তি চেয়েছিলো !
সাজানো বাগানে সব ছিল ঠিক।
পাশাপাশি ছিলো ঈশ্বরের ষড়যন্ত্র।
চমত্কার সাজানো প্লট -থ্রিলার থেকে নয় কিছু কম।
ইশ্বর নাকি সর্বজ্ঞ ,
স্বর্গের উদ্যানে সরীসৃপ এসেছিল লুকিয়ে.
জ্ঞান বৃক্ষের টোপ এ ধরা দেব আমি জানতেন ঈশ্বর !
ঈশ্বর নয় অপরাধী !
আমায় ঘেন্না করে শাস্ত্র ,
আমি অর্বাচীন , বিচার , বুদ্ধি , বিবেচনাহীন নিতান্ত মূর্খ্য।
আস্ফালনে বীরপুরুষ বলে পরিচিত আমার পঞ্চ স্বামী!
আমি পাঞ্চালী !-তোমাদের জুয়ার পণ।
সহজ লভ্য -আমি নারী।
যেইদিন সভ্যতার মুখোশে মুখ ঢেকে
দেখেছিলে বিবস্ত্র আমায় !
ক্রমান্বয়ে একে একে মুখের ভাষা হারিয়েছিলে
মানগন্য সভাসদ , পরম শ্রদ্ধেয় আদি পিতামহ।
অবলা কি একা আমি ?
চাহিদার উর্ধে আমি মানবী অথবা দেবী।
চাহিদার আড়ালে আমি মেয়ে মানুষ।
আমি সর্বংসহা তামদের গর্ব ,কল্পনার বাস্তবায়ন!
আমিইই ভবিষ্যত প্রসবিনী -
যুগান্তরের গৃহযুদ্ধের শেষ বেলায়
বস্তুতপক্ষে অন্তহীন নিরুচরিত
কমলে - কামিনী !

No comments:
Post a Comment