সন্ধ্যে নামলে তোমার হাত ছুঁতে চাই.
কাঁচের গ্লাস এর মত স্বচ্ছ মাদকতা।
নিস্পৃহ হওয়া জীবন যন্ত্রনা।
আকুতি জানাচ্ছে অভিবাসী জীবন।
একা একা থাকা র বাধ্যতা বা
ফেলে আসা পথে শিকড়ের টান !
তোমার স্বরলিপি পুরনো হয়নি।
আজ আমি গাইছি গান।
একাই , আমাকে মনে করাও
এ জীবন বড্ড ভাসমান।
সন্ধ্যা নামলেই তোমার হাত ছুঁতে চাই।
যে ভাবে বট গাছে ঝুরি নামে ..
পেরিয়ে আসা বহু বন্দর নগর পথ ঘাট।
নোঙ্গর ফেলেছি।
বন্দরে তোমার হাত, তোমার হাত ছুঁতে চাই আমি
খুঁজে পেতে চেনা মাটির প্রাণ।
একেক দিন কেটে যায়,
প্রাযস্চিত্তে র মালসা পোড়াতে জাগছি রাত.
সংকুলান হয়না যদিও সে উঠোনে
আমার ফেলে আসা ডায়রি , বকুল, বসন্ত বৌরী।
শুধু ভরসা থাকুক ছুঁতে চাওয়ার আশায় তোমার হাত।
কাঁচের গ্লাস এর মত স্বচ্ছ মাদকতা।
নিস্পৃহ হওয়া জীবন যন্ত্রনা।
আকুতি জানাচ্ছে অভিবাসী জীবন।
একা একা থাকা র বাধ্যতা বা
ফেলে আসা পথে শিকড়ের টান !
তোমার স্বরলিপি পুরনো হয়নি।
আজ আমি গাইছি গান।
একাই , আমাকে মনে করাও
এ জীবন বড্ড ভাসমান।
সন্ধ্যা নামলেই তোমার হাত ছুঁতে চাই।
যে ভাবে বট গাছে ঝুরি নামে ..
পেরিয়ে আসা বহু বন্দর নগর পথ ঘাট।
নোঙ্গর ফেলেছি।
বন্দরে তোমার হাত, তোমার হাত ছুঁতে চাই আমি
খুঁজে পেতে চেনা মাটির প্রাণ।
একেক দিন কেটে যায়,
প্রাযস্চিত্তে র মালসা পোড়াতে জাগছি রাত.
সংকুলান হয়না যদিও সে উঠোনে
আমার ফেলে আসা ডায়রি , বকুল, বসন্ত বৌরী।
শুধু ভরসা থাকুক ছুঁতে চাওয়ার আশায় তোমার হাত।
No comments:
Post a Comment