তোকে বলেছিলাম কিছুদিন আগে,
বেঁচে থাকার পর আরো কিছুদিন পেরিয়ে
এসেছি আমি।
কারণ জানিস তুই।
লিখছিনা এখনো না বলা কাব্য।
বাক্যরা এলোমেলো ,শব্দেরা দিশেহারা।
তোর হাসি আজও আমার aspirin
রক্তস্রোতের ঝাঁকুনিতে যখন
অসহায় adrinalin .
বালিকার নজরে ধুঁয়া ওঠা চায়েরকাপে,
সিগনালে ট্রেনেরচোখে ,
সোঁদা গন্ধ মাখা সকাল নামে প্লাটফর্ম এ।
আড়মোড়া ভাঙ্গা সূর্যের আলো জীবনের সমার্থক।
সব কিছু সংজ্ঞার উদাহরণ দেওয়া আবশ্যিক।
জরুরি আরো বেশী রঙিন বিভ্রমে
চিরহরিত অরণ্যের আশ্বাস।
সংসারি অজুহাতের ঊর্ধে ,ভাগাভাগি, পরিপাটি অথবা
ঘোলা জলের বলয় পেরিয়ে আসা ..............
বাস্পমোচনের পরেরধাপ ;
মধ্যবিত্ত দিনযাপনে গচ্ছিত স্থিতিস্থাপকতা।
তোর হাসি তে গোপন প্রান্তিক ভালোবাসা।
বেঁচে থাকার পর আরো কিছুদিন পেরিয়ে
এসেছি আমি।
কারণ জানিস তুই।
লিখছিনা এখনো না বলা কাব্য।
বাক্যরা এলোমেলো ,শব্দেরা দিশেহারা।
তোর হাসি আজও আমার aspirin
রক্তস্রোতের ঝাঁকুনিতে যখন
অসহায় adrinalin .
বালিকার নজরে ধুঁয়া ওঠা চায়েরকাপে,
সিগনালে ট্রেনেরচোখে ,
সোঁদা গন্ধ মাখা সকাল নামে প্লাটফর্ম এ।
আড়মোড়া ভাঙ্গা সূর্যের আলো জীবনের সমার্থক।
সব কিছু সংজ্ঞার উদাহরণ দেওয়া আবশ্যিক।
জরুরি আরো বেশী রঙিন বিভ্রমে
চিরহরিত অরণ্যের আশ্বাস।
সংসারি অজুহাতের ঊর্ধে ,ভাগাভাগি, পরিপাটি অথবা
ঘোলা জলের বলয় পেরিয়ে আসা ..............
বাস্পমোচনের পরেরধাপ ;
মধ্যবিত্ত দিনযাপনে গচ্ছিত স্থিতিস্থাপকতা।
তোর হাসি তে গোপন প্রান্তিক ভালোবাসা।
No comments:
Post a Comment