Wednesday, 21 November 2018

ভয় পাই

আমি ভয় পাই।
হ্যাঁ ঠিকই শুনেছেন।
ভয় আমার শিরায় শিরায়
দৌড়ে কখন যে অবশ করে
দিয়ে যায় স্নায়ু।
হ্যাঁ ভয়, যে ভয় পেতে শুরু করেছিলাম
সে ভয়ের ছায়াগাছ টা ডালপালা মেলে
দুদ্দারিয়ে অন্ধকারে বেড়ে উঠেছে।
তার কলশপত্রির মতো পাতা
চেপে ধরে আমার টুঁটি।
এক লহমায় একটু
ঘরঘরে আওয়াজের পর স্তব্ধতা-
সেই ভয় টা আজ কাল আমার
সমস্ত অনাক্রম্যতাকে গুঁড়ো করে
ভেঙেচুরে ফেলে দিয়েছে ।

সংখ্যায় প্রকাশ করবে এমন মাপ কোথায়?
স্বাভাবিকের তুলনায় অনেক নীচে
নেমে যাওয়া আবেগকে।

সত্যি কি ভয়ঙ্কর ভয় বলুন তো।

ঠিকই ধরেছেন ,এটা যে একা হয়ে যাওয়ার ভয়।

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...