Tuesday, 24 February 2015

IN BETWEEN

The distance between you and me- like gospel and gossip.
All about make believe with trusting lips and trysting alleys.
Oft the god speaks-of sacrifice, of gain, of promise;
And what you seek, upon it ,my hope relies. 
Compulsion is to live and necessity rests on lie and deny.
Memory finds alternative in forgetting ,  only fools cry!




 

Monday, 23 February 2015

বসন্তের আলাপ

সময় পেলে ভাবতে  পারি ভালো। 
পাঠিয়ে দেবো  শেষ বিকেলে বসন্তের ওই আলো। 
আরেকটু বসলে  দেরী কি  খুব হবে ?
হত্যাকারী তুমিও প্রেমী ,  কবিতা শানাও বুকে। 
এক প্রহরের চাঁদের গায়ে পলাশ মাখা ভুল। 
বিরক্তি টা বাদ দিয়ে দাও ,শরীর ডোবাক কূল। 
এইভাবে রোজ লিখতে পারি  রাত প্রহরের শেষে 
ঘাম ঝরানো ভীষণ ঘুমে তোমায় ভালোবেসে !


Sunday, 22 February 2015

জনতা জানে

 জনতা জানে লেভেল ক্রসিং ..
সিগনালে চোখ জরিপ করে 
জীবন মৃত্যু। 
রোজনামচার টিফিন বাক্স খুলে খেয়ে নেয় 
আলুনি বসন্ত।
জনতা জানে ছুরির অনুশীলন ,
রাজনীতি , মৌখিক পর্যটন, । 
ভাগাভাগি এবং  ঘৃণার গণতান্ত্রিকরণ।

 

Saturday, 21 February 2015

বাংলায়

রোজ ই  চায়ের কাপে কবিতা লিখে পাঠিয়ে দি   শুন্যতায়-
বাংলায়।
টেবিলে মিছি মিছি  আঁকিবুঁকি কেটে আঁকতে চাই , না দেখা উপত্যকা-
বাংলায়  ।
বৃষ্টি ভাঙ্গা ঘুমে এজন্ম-পরজন্ম গুলিয়ে স্বপ্ন দেখি , হাওয়া  ঘেরা  জানালায়-
বাংলায়।
উঠোন, কুলুঙ্গি , গাছ কৌটো , কড়ি অথবা কড়ি কাঠের ফোকরে কান্না ঢাকি -
বাংলায়।
হাতে থাকা বয়স মুচড়ে নামের  জন্ম -মৃত্যু র ডাকে নিশব্দে অপেক্ষা করি -
বাংলায়।
ফিকে দিগন্তে বোঝা নামিয়ে , আঁজলা  ভরা ঘুম পাড়ানি গান শুনি  -
বাংলায়।
অন্ধকারে একা হয়ে যাওয়ার পর কথা বলি  আত্মসমীক্ষায় -
বাংলায়।

তবুও লুকাই  নিজেকে ভাসিয়ে ,অন্য ভাষায়।  আসলে লজ্জা বোধহয় !







Thursday, 19 February 2015

খুঁজে চলা

 আমি খুঁজছি না বেশি কিছু.....
সামান্য বাক্যালাপ ,অসামান্য মুহূর্ত ,
গল্পের অধিকার। হেঁটে চলা চিন্তার স্পন্দন। 
রং ঢালা সময় , ভাবনার হিসেব-নিকেশ ,
স্বপ্নরা আগু -পিছু। 
নিস্পৃহ খিদের প্রক্ষালনে নিভন্ত আগুনের 
ছায়ার অবয়বে আশ্বাস। 
মুঠোর আঙ্গুলে ছায়াপথ , আঁকা বাঁকা ,
 উঁচু নিচু  ঝাপসা রাত। 

Monday, 16 February 2015

স্বপ্ন -ঘুম

স্বপ্ন উপত্যকায় ভালোবাসারা  হাত ধরে হাঁটে। 
দার্শনিক পর্যটক  জাগে কোজাগর রাত। 
ভিজে বালি , বালিয়াড়ি  , জমাট জীবন ছবি 
রং মাখে সাদা মেঘ , জ্যোত্স্নার কানাগলি। 
বকের ডানায়  বসন্ত নামে , ইতিহাসজোড়া  ঢেউ কথা -
কাফেতেরিয়ায় সহজিয়া , ছায়ারা সংগ্রামী। 
বিপরীত শব্দরা খেলা করে, ম্যাগট -মৃতদেহ  সহবাস !
কাঁটা চামচের এঁটো সসে খুলে যাওয়া আবরণ ,
রাত ২ টো য়  ডায়াজেপাম -কমছে চেনা  স্বপ্নের আয়তন। 




Sunday, 1 February 2015

বইমেলা


আরেকটা দাবার দান ,
কিম্বা চোরা স্রোতের টান। 
ছবি চেনাছ্হে পরিনত বয়েস !
ধার বাকি সব শেষ। 
যতদুরে যেতে চাওয়া ইচ্ছেরা খাতায়  সীমাবদ্ধ। 
পাতার ভাঁজে ভাঁজে বইমেলা ,
হারানো সময়ের চেনা গন্ধ।

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...