রোজ ই চায়ের কাপে কবিতা লিখে পাঠিয়ে দি শুন্যতায়-
বাংলায়।
টেবিলে মিছি মিছি আঁকিবুঁকি কেটে আঁকতে চাই , না দেখা উপত্যকা-
বাংলায় ।
বৃষ্টি ভাঙ্গা ঘুমে এজন্ম-পরজন্ম গুলিয়ে স্বপ্ন দেখি , হাওয়া ঘেরা জানালায়-
বাংলায়।
উঠোন, কুলুঙ্গি , গাছ কৌটো , কড়ি অথবা কড়ি কাঠের ফোকরে কান্না ঢাকি -
বাংলায়।
হাতে থাকা বয়স মুচড়ে নামের জন্ম -মৃত্যু র ডাকে নিশব্দে অপেক্ষা করি -
বাংলায়।
ফিকে দিগন্তে বোঝা নামিয়ে , আঁজলা ভরা ঘুম পাড়ানি গান শুনি -
বাংলায়।
অন্ধকারে একা হয়ে যাওয়ার পর কথা বলি আত্মসমীক্ষায় -
বাংলায়।
তবুও লুকাই নিজেকে ভাসিয়ে ,অন্য ভাষায়। আসলে লজ্জা বোধহয় !

No comments:
Post a Comment