স্বপ্ন উপত্যকায় ভালোবাসারা হাত ধরে হাঁটে।
দার্শনিক পর্যটক জাগে কোজাগর রাত।
ভিজে বালি , বালিয়াড়ি , জমাট জীবন ছবি
রং মাখে সাদা মেঘ , জ্যোত্স্নার কানাগলি।
বকের ডানায় বসন্ত নামে , ইতিহাসজোড়া ঢেউ কথা -
কাফেতেরিয়ায় সহজিয়া , ছায়ারা সংগ্রামী।
বিপরীত শব্দরা খেলা করে, ম্যাগট -মৃতদেহ সহবাস !
কাঁটা চামচের এঁটো সসে খুলে যাওয়া আবরণ ,
রাত ২ টো য় ডায়াজেপাম -কমছে চেনা স্বপ্নের আয়তন।

No comments:
Post a Comment