Saturday, 6 April 2024

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

 হাঁটু মুড়ে বসো,

মুড়িমাখা হাতে দেবো-
ঝাল মুড়ি।
চিবিয়ে চিবিয়ে খাবে
সাথে আচারের টুকরো আম।

পা ছড়িয়ে বসো তারপর,
মেলে দাও গল্পের শাড়ি।
অবাক বিস্ময়ে তাকিয়ে
দেখবো ক্ষত 'র আল্পনা
কত দামী!

ঝাল লঙ্কার টুকরো মুখে
পড়তেই শীষিয়ে উঠবে যদিও।
জলের বোতল থাকবে দূরে 
হিক্কা উঠুক তবুও।

যাদের কাছে তোমার গল্প 
ভাজা বাদামের খোলা।
রক্তাক্ত তুমি অমোঘ আঘাতে
তুমি যে বড্ডো বোকা!

জিভের পাশে কামড় খেয়ে
সম্বিৎ যদি ফেরে
তোমাকে আমি খেতে দেই নি তো!
দিয়েছি মুড়ির টোপ

তোমাকেই খাবো বলে!

Tuesday, 2 April 2024

বিকেলের সাথে কথায়

বিকেল , "এখনো  কী  তোমার  রাগ  হয় সকালের অবুঝ  ভুলের জন্য?"
বিকেল , "এখনো কী তুমি দগ্ধ হও অভিমানে ,মাঝ দুপুরে বন্ধ ঘরের অজানা ভুলের জন্য ?"

আচ্ছা বিকেল তুমি তো  প্রৌঢ় হলে ,তাই কী তোমার কাঁচা পাকা দাঁড়ি ?

একসময় তোমার সারাটা দিন জুড়ে অনেক কথা ছিল -
কই সে সব শুনতে পাচ্ছিনা তো ?

আগে রাগ হলে দুকানে চাপা দিয়ে চিৎকার করতে, ভুলে যেতে স্থান ,কাল ,সময়। 

আর সেই তুমি আজ কিনা গুমরে থাকো !

তোমার ঐ টোপ পড়া মুখ আজও কেঁপে ওঠে কখনো -
তখন বুঝি নাহ, এখনো রাত নামেনি তোমার। 
তুমি ডানা ঝাপটিয়ে ধমনীতে সত্যি কে মিথ্যা বানানোর গল্পে 
প্রতিবাদ রাখো।  
বয়সের চোখে নতুন লেন্স জুড়ে পড়  সুকান্ত  !

প্রতিবেশী কাকের দুটো ঠোঁটের মাঝে বেঁচে থাকার মায়া বাস 
করে ..  তাকে জড়িয়ে থাকো । 
রাত যেনো নামেনা  কখনো। 

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...