Tuesday, 2 April 2024

বিকেলের সাথে কথায়

বিকেল , "এখনো  কী  তোমার  রাগ  হয় সকালের অবুঝ  ভুলের জন্য?"
বিকেল , "এখনো কী তুমি দগ্ধ হও অভিমানে ,মাঝ দুপুরে বন্ধ ঘরের অজানা ভুলের জন্য ?"

আচ্ছা বিকেল তুমি তো  প্রৌঢ় হলে ,তাই কী তোমার কাঁচা পাকা দাঁড়ি ?

একসময় তোমার সারাটা দিন জুড়ে অনেক কথা ছিল -
কই সে সব শুনতে পাচ্ছিনা তো ?

আগে রাগ হলে দুকানে চাপা দিয়ে চিৎকার করতে, ভুলে যেতে স্থান ,কাল ,সময়। 

আর সেই তুমি আজ কিনা গুমরে থাকো !

তোমার ঐ টোপ পড়া মুখ আজও কেঁপে ওঠে কখনো -
তখন বুঝি নাহ, এখনো রাত নামেনি তোমার। 
তুমি ডানা ঝাপটিয়ে ধমনীতে সত্যি কে মিথ্যা বানানোর গল্পে 
প্রতিবাদ রাখো।  
বয়সের চোখে নতুন লেন্স জুড়ে পড়  সুকান্ত  !

প্রতিবেশী কাকের দুটো ঠোঁটের মাঝে বেঁচে থাকার মায়া বাস 
করে ..  তাকে জড়িয়ে থাকো । 
রাত যেনো নামেনা  কখনো। 

No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...