আমার আছে অন্তহীন সাহসী অপেক্ষা।
কপালে দিয়েছি রক্ত চন্দন।
আমি বৈরাগিনী অথবা ভৈরবী-
সৌন্দর্য্যের সাধনায় অজ্ঞতার মহারণ!
পান্ডুলিপির প্রতিলিপিতে অকারণ প্রতিফলন
পুরনো বাসী কিছু শব্দ।সুরার প্রকরণে মজ্জায়
ব্রাহ্মণের আত্তীকরণ। সংহিতায় গান তুলে নিয়ে
নির্বাসনে দিলাম পোড়া উপকরণ।
আরো কিছু কাঠ জ্বলবে।
উঠবে আগুনের শিখা ক্রমাগত।
একটা সময় প্রৌরা চাঁদ ঘুমিয়ে নেবে খানিকক্ষণ
মেঘের বালিশে মাথা রেখে।
কাঁচপোকারা সমন্নয়ে যোগ দিলো আহুতির বুকে।
নির্ভেজাল মন্ত্রে প্রাণ পাচ্ছে শব্দরা ।
আমি ভৈরবী -একাকী রাতে , অজানা বিভ্রমে
সাজাচ্ছি কিছু ভাবনা, চেনা অক্ষরে
অচেনা আলপনা ..............

No comments:
Post a Comment