পকেট এ খুচরো নেই,
খুচরো কিছু জীবন নিয়ে হাঁটছি।
ভাঙিয়ে নিয়েছি একটা একটা করে বড় নোট ,
সময়ের খাতায় ধার বাকি থাকছে তাও.
কি খাচ্ছি সেটা যদিও বড় নয় ,
কি দেখাচ্ছি সেটাই ব্যাপক।
খুচরো প্রেম গলছে ফাঁক তালে।
খুচরো যৌবন নদীর স্রোতে,
খুচরো পয়সা ভিখারীর থালায়,
খুচরোর ঝংকার পুরোহিতের থালায়।
ব্যবসা বাড়ছে খুচরোর ,
মার্কেটিং এ রিটেল এর ঠেলায়।
খুচরো খুচরো কিছু ছবি ,
ভেসে যাক জীবনের ভেলায়।
খুচরো কিছু জীবন নিয়ে হাঁটছি।
ভাঙিয়ে নিয়েছি একটা একটা করে বড় নোট ,
সময়ের খাতায় ধার বাকি থাকছে তাও.
কি খাচ্ছি সেটা যদিও বড় নয় ,
কি দেখাচ্ছি সেটাই ব্যাপক।
খুচরো প্রেম গলছে ফাঁক তালে।
খুচরো যৌবন নদীর স্রোতে,
খুচরো পয়সা ভিখারীর থালায়,
খুচরোর ঝংকার পুরোহিতের থালায়।
ব্যবসা বাড়ছে খুচরোর ,
মার্কেটিং এ রিটেল এর ঠেলায়।
খুচরো খুচরো কিছু ছবি ,
ভেসে যাক জীবনের ভেলায়।
No comments:
Post a Comment