Friday, 27 June 2014

ছায়া বাড়ছে

আমার জীবনে ক্লান্তি আছে.
হৃদয় এখনো খোঁজে অভিসার 
পালকের মতো ঘুমে স্বপ্ন দেখবে  আজ। 
 চঞ্চলতায়  নির্বাপিত সমস্ত আবদার -
পোড়ামাটি , ধুলো মাখা হাত ধুয়ে ফেলেছি যৌবনে।
শৈশবে র অনাবৃত পা ঢেকেছে মাকড়সার জাল। 
আমি বিগত যৌবনা 
যদিও এখনো খুঁজলে পাওয়া যাবে দুচারটে ক্ষত 
গভীর , অগভীর ; সামন্ততন্ত্রের চাবুক বদ্ধপরিকর 
জানে কেবল কিছু নির্লিপ্ততা ,ভয়ংকর।
পাওয়া গেল অনেক কিছুই-
অজুহাত, অনুরোধ, আস্ফালন , অভিনয় ...
জমা জলে কাগজের নৌকায় ছোট্ট পিপড়ে 
টার  মতোই বিপজ্জনক অস্তিত্যে ভাসমান 
 মায়াবী জীবনের ঘ্রাণ। 
ঈশ্বর  কনা জাগ্রত শয্যায় .....
আমি খুঁজছি  কঠিন সিঁড়ি অনাবৃত আশায়। 
এইভাবে বাড়ছে কেবল ছায়া প্রলম্বিত 
বাস স্টান্ডের গায়ে ফ্লেক্স  এর মতো বড় রাস্তায়।  

 


 

No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...