Monday, 16 June 2014

কিছু পেতে চাওয়া

রাত বাড়লো  তোর   কপালে ধ্যাবরানো  রাতের সিন্দুর।
আমার আকাশে মেঘ ছেঁড়া চাঁদ,
ডুবছে নিভছে বারবার.......অস্পষ্ট শরীরের চাঁদ।
মেলে দিলাম কল্পনার তারে ,
ছেঁড়া ছেঁড়া স্বপ্ন গুলো।
ভিজে যাক ওরা। ..সোহাগে আদরে।
তর চোখে ঘুমিয়ে পড়ুক  অশরীরী সন্ধ্যার অনিবার্জ্যতা।
রাতের রুমাল মুছে ফেলুক তোর  চোখের জল।
আর কি বা দিতে পারি ?
অযথা কিছু উষ্ণতা ,
অনেকটা ফেলে আসা দিনের দুর্নিবার ব্যর্থতা।



No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...