বারোমাস্যা র উপাখ্যানে প্রোথিত জন্ম মৃত্যুর দিনলিপি।
হাসি, অভিমান , কান্না বড্ড গা ঘেসা ঘেসি করে
উছলে পরছে একে অন্যের ওপর.
ভাবখানা এমন যে নাটুকে অভিনয়
যেন মনে হয় অপটু কাঁচা আঁকা বাঁকা প্রতিফলন।
নিস্প্রান বিকেলের চৌকাঠে দু চারটে শুকনো ঘাস .....
ঘুলঘুলি চড়াই র সাময়িক ঠিকানা।
নতুন প্রাণ চোখ মেলছে মৃত ঘাসের বিছানায়।
মৃন্ময়ী মূর্তির বুকে প্রাণে শিহরণ আট চালায়।
বামুন ঠাকুরের মন্ত্রে যেন কি সব থাকতো ;
মন্ত্রের জাদু না জাদু মন্ত্র? জানিনা।..
মধ্য রাতের সন্ধিপুজার বলিতে মহিষের চোখ থাকতো চেয়ে অপলক।
সেই মৃত্যুর কাছেই ঋণী পূত প্রক্ষেপন ।
প্রকান্ড যন্ত্রণা বা তীব্র অনুভূতি
দুপুরের রোয়াকে বসা ফেরিওয়ালা কিম্বা প্রতিনিয়ত পাল্টে যাওয়া
মুহূর্তরা প্রেমে অপ্রেমে প্রতিদ্বন্দিতায় দিশাহীন ,
প্রস্তুতিতে আগুন শিখা অথবা প্লাবনের বাঁধভাঙ্গা স্রোত।
হারিয়ে যেতে হবে জানি। পেরিয়ে আক্ষেপ , আকুলতা
যন্ত্রণা। প্রেতের নিরব কান্না; পিচ ঢালা রাস্তায় মরীচিকা।
কানাকানি গুজবে ভিড় করে আসে ভবিষ্যত সম্ভাষণ।
ক্ষতবিক্ষত বুকে অদেখা রক্তক্ষরণ।
কালো কলমে অংশ বিশেষে কাব্য।
আলেখ্যয় দেখা হবে আমাদের বহুবার।
বিকেল নামলেই ফিসফাস রাতের গল্পে সাজিয়ে নেবো ,
আনাচে কানাচে পড়ে থাকা নুড়ি বলবে তখন
রাত বিরেত , জরুরী অবস্থার গাথা ।
কোনো এক মহাপুরুষের কথা অনুযায়ী ঘেন্না করা মহাপাপ,
আমি তাই আর ঘৃনা করিনা।
মুখ নামিয়ে শুনি রাঙিয়ে তোলা ইতিহাসের বহু চেনা গল্প
বীরত্ত্বের জয়গান।

No comments:
Post a Comment