Thursday, 26 June 2014

২৫ বছর পরে আবার

আমার হাতে ধরা দিল চাঁদ।
দিনে দুপুরের কাব্যে সোহাগ
মেখে চৌমাথায় সবুজ সালোয়ার।

চেয়েছিলাম আমি বারবার,
ঘুম না আসা রাতে
আঁচলের ছায়া ঘেরা শ্বাস।

কিন্তু চাহিদার সুত্রে ধরা দিলি না তুই-
প্রমান করলি ,আমি  ভুল!
বিশেষণে  নব জন্মলাভ।

আমি তর্ক জানিনা।
জিততে আসিনি যুদ্ধ।
পরাক্রান্ত শত্রু আমার নেই।

মাপ রাখিনি বিষন্নতার
আমার অভিমান জানে
অন্তহীন পথ।

কত কিছু ভাঙছি রোজ।
নিয়ম, খেলাঘর পরিপূর্ণতা।
অথবা স্তব্ধতা !

পারিনি ভাঙ্গতে  তোর  প্রতিরোধ -
অবোধ্য ক্ষোভ, জীর্ণতার জাল -
শুভ্র শোক , অসীম আঁধার।

একজীবনে একমুখী ভালবাসা
সোনার পাথরবাটি।
প্রান্তরে অর্জিত সূর্যাস্তে তারা দের উঁকি।


নৈতিক চাবুক শেখায় থামতে -
মূল্যবোধ বিমূর্ত, অযাচিত
একরত্তি চুম্বনে ভালবাসা পেরেছি জানতে।

পরিপূর্ণ রৌদ্রে চাঁদ হয়ে ধরা দিলি।
স্বপ্ন সত্যি হবার মতো মনে হলো
অন্তরঙ্গতায় লজ্জা রূপী হাসি !

অনেকটা পথ দেব পাড়ি।
অতীতের জন্য তুই নয় -
রাখিনি তোকে অ্যালবাম এর পাতায় ।

গত পঁচিশ বছর বর্তমানে হাঁটছে।
উর্ধমুখী স্পন্দনে পাহাড় জাগছে।
সুজনের সুখী জীবন দৌড়াচ্ছে ......

আমি একা হোমা  পাখী  উড়ছি।
কাঁপা হাতে আঁকছি।
ভাঙ্গছি , গড়ছি - কিন্তু তোকে ভালবাসছি।

হিতাহিত জ্ঞান শুন্য,
দীর্ঘশ্বাস পূর্ণ বাস্তবে
জনসমক্ষে একলা ফিরছি।
















No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...