Wednesday, 18 June 2014

এখন সময়


অনিশ্চিয়তার মাঝে নিশ্চয়তার জিওন  কাঠি। 
পরে থাকা পাতায় জীর্ণ জীবন দিছে উঁকি।
পালক ছেঁড়া ডানায়  ব্যাথার প্রলেপ। 
মেলাতে গিয়েও মিললনা চক্রবৃদ্ধি হিসেব।

বেশ কিছু মানুষ শবদেহ, আরো বেশ কিছু মৃতপ্রায়।
কিছু ঝগড়াটে , কিছু মিশুকে আরো কিছু একা হয়ে যায় ।
টাটকা কথা , বাসি  শব্দ হয়ে ঝরে পড়ে। 
বাস্তবের তীব্র খোঁচা পাঁজরের হাড়ে। 

খামোকা  খেয়াল, মনের মাঝে উঁচু দেয়াল। 
অন্তহীন তর্কের কাছে খোঁজা একটু আড়াল। 
ন্যাকামির সাজানো রঙে  নিস্ফলা ক্ষোভ। 
বিপ্লবে র  গর্ভে জন্মানো তুমুল বিক্ষোভ। 

ভুলে যাবার অভিনয়, সময়ের দিক চক্রবাল রেখায়। 
উগরে দেওয়া আধপেটা ভাত ,কালচে ছোপ চোখের পাতায়।
বিচ্ছুরিত পরমানুর সাহসী শক্তির পিঠে সভ্যতার সওয়ারী। 
ষড়যন্ত্র গভীর , বাদামী চক্রান্ত কিন্তু অজানা নয়। 

দেহ নিয়ে কাড়াকাড়ি মর্গে বা প্রকাশ্য রাস্তায়। 
আত্মাও হাইজাক ,জেসাস  বা শেটান এর কব্জায়।
জীবিত ভোটার  , মৃতমানুষ একই দাড়িপাল্লায়। 
জীবিত মানুষের কমতি দরে মনুষত্ব অসহায়।

 




 



 

 

No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...