Monday, 16 June 2014

মৃত্যু এবং বীজমন্ত্র

জলের কাছে  ফিরেছি বারবার।
মৃত্যু ঘনিয়ে আসুক!
বিন্দু বিন্দু জলের কাছে অসহায় আর্তি জানিয়ে
পৌঁছে  গেছি প্রায় মোহনার কাছে।
অবারিত নিল জল এবার সামনে, খোলা আকাশ।
জলের কফিনে বন্দী থাকুক তুচ্ছ সময়ের মরুভূমি।
অপেক্ষায় মৃত সময়,
পেরিয়ে গেল কালো দরজার গুমোট ঘর।
সোজা ভাষায়  লিখছে পুরান
ঝিনুকের বুকে বীজমন্ত্র নিয়ে বিষ্ণুর নাভিপদ্ম।

সমুদ্র তাও ফিরিয়ে দিল কালচে দেহ।
উড়ন্ত খাদকের  অসংযমী চঞ্চুর আস্ফালন।
নতুন বাঁচা পায় ঠিকানা জলের কাছে।
অবচেতনার সুখে জাগুক আগামীর ভ্রুণ।




No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...