বেপরোয়া ঈশারা
অন্ত্যজ জীবনের কাছে অপাংতেও নয়।
ভদ্রতার মুখোশ অবস্য আড়ালে আবডালে
উঁকি দিয়ে দেখে নেই নীল জল
নিশ্চুপে গা ধোয়ার অভিপ্সায়।
চাহিদার রেখা স্পষ্ট করে
এঁকে দিল যাযাবর মেয়ে !
আমি শহুরে মধ্যবিত্ত।
কাক ভেজা ভোরে অপেক্ষা করি -
জাগ্রত শরীরে সভ্যতার বস্ত্রখন্ডে।
রিমোটে পাল্টাচ্ছি ইচ্ছামতো
মুখোশের চলমান ছবি।
আমার সম্বল গভীর রাতে
স্ত্রীর শরীরে আলপিনের ব্যাস্ত্য আঁকিবুকি।
যাযাবর মেয়ে পাল্টায়না;
একবিংশ শতকে তার চিবুকের
উল্কি নয় সাবেক কালের কোনো প্রত্নতত্বের নিদর্শন।
আমার কাছে দুস্প্রাপ্য বিরতিহীন ঘুম.
রোজ রাতে ঘুম কিনে বাড়ি ফিরি !
বড্ড মায়া ঘেরা জীবনে কার্পন্যে
nitrokontin আষ্ট্রে পৃষ্ঠে জড়ানো প্রাণ ভোমরা।
যাযাবর মেয়ে অভিমানে বাঁচে না।
আমি সমস্যায় গৌতম বুদ্ধ।
শ্বাপদের শাদন্ত শান দিচ্ছি .....
আগ্রাসনে প্রতিপন্ন পৌরুসত্ব !
সুযোগের সদ্বাবহারে কাল্পনিক ধর্ষক।
অথচ আমি কিন্তু বাকিদের মতই
মধ্যবিত্ত ছাপোষা মানুষ !
অন্ত্যজ জীবনের কাছে অপাংতেও নয়।
ভদ্রতার মুখোশ অবস্য আড়ালে আবডালে
উঁকি দিয়ে দেখে নেই নীল জল
নিশ্চুপে গা ধোয়ার অভিপ্সায়।
চাহিদার রেখা স্পষ্ট করে
এঁকে দিল যাযাবর মেয়ে !
আমি শহুরে মধ্যবিত্ত।
কাক ভেজা ভোরে অপেক্ষা করি -
জাগ্রত শরীরে সভ্যতার বস্ত্রখন্ডে।
রিমোটে পাল্টাচ্ছি ইচ্ছামতো
মুখোশের চলমান ছবি।
আমার সম্বল গভীর রাতে
স্ত্রীর শরীরে আলপিনের ব্যাস্ত্য আঁকিবুকি।
যাযাবর মেয়ে পাল্টায়না;
একবিংশ শতকে তার চিবুকের
উল্কি নয় সাবেক কালের কোনো প্রত্নতত্বের নিদর্শন।
আমার কাছে দুস্প্রাপ্য বিরতিহীন ঘুম.
রোজ রাতে ঘুম কিনে বাড়ি ফিরি !
বড্ড মায়া ঘেরা জীবনে কার্পন্যে
nitrokontin আষ্ট্রে পৃষ্ঠে জড়ানো প্রাণ ভোমরা।
যাযাবর মেয়ে অভিমানে বাঁচে না।
আমি সমস্যায় গৌতম বুদ্ধ।
শ্বাপদের শাদন্ত শান দিচ্ছি .....
আগ্রাসনে প্রতিপন্ন পৌরুসত্ব !
সুযোগের সদ্বাবহারে কাল্পনিক ধর্ষক।
অথচ আমি কিন্তু বাকিদের মতই
মধ্যবিত্ত ছাপোষা মানুষ !
No comments:
Post a Comment