"হরিপদ একজন সাদা মাটা ছোটো খাটো লোক"-খুঁজে পেলাম তাকে , কাল দুর্গাপুরের সিটি সেন্টার এস.ডি. ও অফিসের একতলায় একজনকে দেখলাম বসে আছেন। দেখে মনে হলো অঞ্জন দত্ত যা বর্ণনা করেছেন। ঠিক সেরকম কেউ একজন আমার সামনে উপবিষ্ট। এটা হয়ত আমার খারাপ অভ্যাস যে কোনো একটা নির্দিষ্ট চরিত্র সম্পর্কে শুনলে বা পড়লে , তাকে বাস্তব জীবনেও খোঁজার চেষ্টা করি , আর এটাও ঠিক যে সেরকম কাউকে পেয়ে গেলেও বেশ ভালো লাগে।
তবে কবীর সুমনের "প্রথমত আমি তোমাকে চাই " তা বলার মত কাউকে দেখিনি , যদিও "নাগরিক কবিয়াল" আমার সামনে হেঁটে চলে বেরিয়ে গান শোনাচ্ছে রোজ , শুধু ভালবাসার জন্যই ভালবাসতে চাওয়ার গান।
"আমার জানালা দিয়ে একটু খানি আকাশ ", আমি রোজ যখন দেখি , বিকেলে স্কুল থেকে ফেরার পথে , মনের কানভাসে এঁকে ফেলি রং তুলি নিয়ে মেঘদের ভাসমান অস্তিত্যে রঙের বিচ্ছুরণ। প্লাটফর্ম এ বসে থাকা পাগল "বিস্মরণে মগ্ন ", তাকেও অবিস্কার করি নতুন করে , তার জগৎ আলাদা , নিজস্ব ভঙ্গিতে সে জগতে তার বিচরণ , কিছু কিছু কথা শুনে উপলব্ধি হয় , আসলে পাগল অভিধায় ভূষিত যাকে করছি , সেকি সত্যি পাগল, না স্বাভাবিকতার মোড়কে লুকিয়ে রাখা দন্দমূলক আমরা ই ?......প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসে বিদ্ধ করে।
কিন্তু খোঁজা শেষ হচ্ছে না সেই মানুষ কে যে বলবে -"হাল ছেড়োনা বন্ধু বরং কন্ঠ ছার জোরে /দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে " .
অতএব চলুক সন্ধান প্রতিদিনের মতই , সন্ধানী চোখে , বাক্যালাপে চিরন্তন আশার সংলাপে ।

No comments:
Post a Comment