নির্জন সুখী রাতের গল্প বলা পুরনো দেয়াল ঘড়ি।
শিয়ালের চিত্কার, বাদুরের ডানা অপার মহিমান্বিত অন্ধকারের
পিঠে চাপিয়ে দিলো আত্ম্যহত্যার প্ররোচনা।
প্রেমিকের নিশব্দ সুরা বাজি রাখছে উচ্ছাভিলাস -
ভালো সেজে মহৎ হওয়ার।
নতুন পথের সন্ধানে চঞ্চল অক্ষিগোলক।
স্বর্গের বাসনায় ঈশ্বরের সন্ততিগনর নিশব্দ্ বাক্যালাপ।
আলকেমির ফর্মুলা গোপনে এখনো, প্রলুব্দ্ধতায় ফস্টাস।
ট্রাজিক প্রতাগনিস্ট মঞ্চের আড়ালে সাজাচ্ছে মুখ।
গুণগ্রাহী আস্বাদনে ক্ষমতার অন্য স্বরূপ।
শ্যাওলা ধরা পাহাড়ের চূড়ায় লিখছে বিজাতীয় পদ্য
সাদা বক , উদ্ভিজ্জ্য জীবনে ক্লান্ত যন্ত্রণার অপলক দৃষ্টি
যন্ত্রের কাছে মাথা নুইয়ে রেখে গেলো ইতিহাসের গোপন
খাতা ; প্রেমে ,অপ্রেমে , প্রেমহিনতায় বিরত্ত্বের শোকগাথা।
নীতি গল্পের মজ্জায় ছাপ রাখে সময়ের বলিরেখা।

No comments:
Post a Comment