যখন তখন ইচ্ছে হয় তোমার বাড়ি পৌঁছে চমকে দিতে।
অনাহুত , অনভিপ্রেত হলাম ই বা , ব্যথা লাগুক অযাচিত
উপেক্ষায়। ছোটো ছোটো আল্হাদেরা পোষা নরম বিড়াল।
গুটি সুটি মেরে দলা পাকাচ্ছে রোমশ কষ্ট।
যখন তখন মাথা খারাপ হলে টের পেয়ে সবাই ,
কেমন যেন তাকায় সন্দেহ নিরসনের আকাঙ্খায় ।
আমি বুঝিনা, মনোভিষ্ট র দৌড়ে পাল্লা দিয়ে ছুটি।
জন্মভূমি যখন বধ্যভূমি , সম্পর্করা ঋণের দায়ে দেউলিয়া .....
অবশ্য তখনও একটা লবনাক্ত চুমুর অপেক্ষায় অন্ধকারে!
দাহ্য কবিতায় শরীরের নিস্কৃতি , ভুলের ফাঁকতাল গলিয়ে দূরদৃষ্টি
দিয়ে দেখে নিলাম তত্ববধায়ক ভবিষ্যতের স্তব্ধতা ।
বিশুষ্ক দৃষ্টি তোমার , অনবদ্য আত্মকেন্দ্রিক নির্লিপ্ততা।

No comments:
Post a Comment