Saturday, 12 July 2014

কোথায় দাঁড়াই

কোথায় দাঁড়াই  বলো ?
দিন হয়েছে শেষ ,
মাটি আপাতত ভিজে।
চোরাবালি গ্রাস করেছে
বাতাস, মাঠ , পথ , ঘাট।
চৌকাঠে  হিংস্র শাসন চেনাচ্ছে
স্বাধীনতার সীমান্ত সংক্ষিপ্তসার।
চেয়েছিলাম দু দন্ড  দাঁড়ানোর মতো মাটি।
আরো কিছু উদাসীন দুপুর
পাখির ডানার  তলায়
লুকানো অন্ধকার।  ঠিক
যখন সন্ধ্যা নামছে তুলসী মঞ্চের
ছায়া তে ,মা'র মুখে অর্ধেক মায়াবী আলো
লেগে থাকা স্তব্ধতা।
দরকার ছিলনা কোনো নেশা র ঘুম।
অপ্রয়োজনীয় তত্পরতা , অকারণ বিষাদে
প্রতিদ্বন্দী  হয়ে ওঠা , বন্ধুত্বর অবসান।
বারান্দায় মুখ বাড়িয়ে দেখা 
আকাশে ,পূর্ব পুরুষের তর্পনে কৃষ্ণ তিল ,
কুশান্গুরীয় চির -বিচ্ছেদের মন্ত্র।
চেয়েছিলাম একটুকরো আকাশ;
সংক্ষিপ্ত সময়ের মাঝে 
অনায়ত্ত অভ্যাসে সমকোণী পথে

সকরুণ বিহ্বলতা; 
দুঃস্বপ্নের  ক্ষত লুকিয়ে  নির্জনতায় হাঁটা।

বলোতো  কোথায় দাঁড়াই   জড়িয়ে নিয়ে 
অবিন্যস্ত নিসঙ্গতা?


No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...