আমার মুঠোয় বৃষ্টি এলো রঙিন স্বপ্ন নিয়ে।
রং মাখিয়ে পাল্টে দিলো নতুন জীবন দিয়ে।
দিন খানেকের ধুলো বালি, খুচরো যত তাপ,
মুছিয়ে দিয়ে পাঠিয়ে দিলো নতুন দিনের ডাক।
মেঘ ভাঙানো জলের ফোঁটা য় জাগলো নতুন প্রাণ,
বর্ষা এলো , জানালা ঘিরে, প্রাণ খোলা গান।
মাঝ দুপুরে কষ্ট -ঠাসা প্রশ্ন যত ছিল,
বৃষ্টি দিল ছুটি তাদের চিরদিনের মত।
একলা আমি ছাদের ধরে, বৃষ্টি মুঠোয় নিয়ে,
ইচ্ছা যত ছিলো , ছুটি দিলাম তোমায় চেয়ে ।
অনেকদিনের বিরতিতে পেলাম অক্ষর ,
লিখে দিলাম সবুজ পাতায় চেনা উত্তর ।

No comments:
Post a Comment