সময়ের ধুলি ঝড় ঢেকে দিয়েছে অশান্ত দিনগুলি।
উল্কার ক্ষতগুলি কতটা গভীর বা হৃদয়ের আবেগ জীবাশ্ম
হয়ে গেল কিনা -খোঁজ রাখি না .
আলেয়ার পিছনে দৌড়াতে গিয়ে
পুড়িয়ে ফেলেছি যে মন টা কে !
আবার হাতছানি অন্য কোনো আলেয়ার ....
এখনো ফোস্কা জ্বলছে।
চাকা ঘুরছে। ...
আফিমের ঘর লাগা চোখ -আরক্ত !
উল্টোপাল্টা জীবনের বাস্তুতন্ত্রে
ঝাপসা চশমা য় একাকীত্ব।
সিগারেটের ধোঁয়া চুরি করে সময় র যন্ত্রণা।
সময় কেটে যাচ্ছে ওভার ব্রীজ হয়ে।
বহমান স্রোতের প্রান্ত নদীর কিনারায় আশ্রয়ের খোঁজে।....
শুধু যখন চলে যায় ওপর দিয়ে কোনো ট্রেন।
বুঝে যাই বেঁচে আছি আজ ও।
এতদিন পরেও আরো তীব্র ঝাঁকুনির অপেক্ষায়,
বৃষ্টি মাখা নিঃসঙ্গ অভিনিবেশে মোহগ্রস্ত রহস্যময়তায়।

No comments:
Post a Comment