আমি সূর্যাস্তের রং মেখে দাঁড়ালাম
পাহাড়ের ওপারে,নগ্নতায়। অন্ধকার নামছে ছুটে চলা
ট্রেনের মতোই ,;অন্ধ হঠাত দৃষ্টি পেলে যেমন চেতে পুটে নিতে চায়
সমস্ত জগত সংসার, আবার ফিরে আসা প সংসার ভুলে
প্রেমে চিত্কার করি শেখানো পরকিয়া কবিতা।
প্রতিদিন ভালো না থাকার যন্ত্রণার লেখচিত্র আঁকতে বসে দেখি
আমার সন্তান ও আঁকছে ঘর বাড়ি , পাহাড় , নদী , রাখালিয়া পথ
৩ কামরার ফ্ল্যাট বাড়িতে চড়াই নেই।
তাই নিস্পাপ প্রশ্ন খোঁজে উইকিপেডিয়ার ছবি।
স্কুলে শেখানো পাঠ পেরিয়ে মাঠের ছবি এঁকেছিলেন কোনো শিল্পী।
অনুকরণ প্রতিকৃতি তে বেঁচে আছে পটভূমি , যদিও কৃত্রিম।
আমিও স্পর্ধা নিয়ে বাঁচি , দোসর সিগারেট।
কংকাল এক রূপী , ভিন্নতায় ঘৃনা অথবা অভিশাপের ছায়া সংকেত।

No comments:
Post a Comment