Saturday, 5 July 2014

গণতান্ত্রিকতা

পায়ের নীচে  মাটি , অনেকটা পথ হাঁটি। 
একলা পাগল , বাউন্ডুলে জীবন, অজস্র রুপকথা  সঙ্গোপন। 
সম্ভবনায় আয়ু , অসম্ভভ উপায়  খোঁজা  মধ্যবিত্ত জীবন। 
আলাদিনের প্রদীপের সন্ধানে নিরন্তর দহন। 

বিষাদের চেনা প্রতিরূপ, রাত্রির শেষ প্রহরে র 
আজান , বিদ্যুত খেলেছে জিমনাস্টিক  ঈশান কোনে!
আয়রনি , দিনগত পাপ স্খালন এ যিশু  খ্রিস্ট  মুচকি  হাসে। 
আমার ঘরে হাঁটু সমান জলে  সভ্যতার রত্ন সমাহার। 

এ বৃষ্টি কাব্য জানেনা, সাম্যর বার্তা মিশে গেলো  
সুসুম্না য় ; ইচ্ছারা  বর্তমানে  সামঞ্জস্যের বাজনা  বাজাচ্ছে। 
স্বপ্ন  নেই, পুনর্বিন্যাসে রবি ঠাকুর  ,জমা জল 
প্রাণ ফেরালো গণতান্ত্রিক  কাঠামোতে , সহ-বাস  মশার  -মানুষের !

অনুচ্ছেদে আবর্জনা , সভ্যতায়  প্রকৃতিবাদ, অসহনীয়  আবাস। 
শেষ মেশ  রিয়ালিস্টিক , উপলব্ধিতে  সাম্যবাদের আভাস।



No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...