ও আচ্ছা, তাহলে আপনি চুপ থাকুন।
কথার জাল প্রতিদিন ছড়িয়ে তর্ক জিতেছেন।
দেখুন চেয়ে যে গল্প গুলো আঁকছেন কবি সেজে
অন্তমিলে , প্রেমিক প্রেমিকার বস্তা পঁচা কাব্যে
যে কেউ একজন শহীদ হয়ে যাচ্ছে সেই আদিকাল থেকে।
কেন বলুন তো প্রেম মানেই উড়াতে হবে ত্যাগের ধ্বজা ?
কে বলেছে প্রেম চলে নির্দিষ্ট অভিধান মেনে ?
যদি ভেবে থাকেন , তবে ভুল করেছেন।
প্রেম আসলে চলে না, দৌড়ায় না, বা লাফায় ও না!
মোলায়ম তুলতুলে অনভূতি রা যখন বালিশ জড়িয়ে পাশ ফেরে
প্রেম সকাল সন্ধ্যে সহজেই বিস্তার করে তার পসরা।
প্রজন্মান্তরে খুচরো পণ্যের সাজানো বাজারে
প্রেম বিকোচ্ছে হরদম ,নেশার চোখে পড়ছে না ধরা।
নতুন করে সাজান তর্ক , উদারনীতির তত্ত্ব অনুযায়ী -
প্রেম আদপেই খোলা বাজারের
চাহিদা এবং জোগানের ভারসাম্যে- ট্রাপিজর খেলা।

No comments:
Post a Comment