ওই সব আপত কালীন মুহুর্তে , ভাবনারা জ্বলে
ওঠে মোমবাতির মত। তখন আমি বলবনা বলবনা
করেও বলে ফেলি , স্বাভাবিক নিয়মে পৃথিবী চললেও
আমার ছায়াপথ আলাদা , কিছুটা অস্বাভাবিক , যদিও তোমাদের
দৃষ্টির পরিসীমা নির্ভেজাল নয়,সততা অভিনয়ে....
ওই সব যুদ্ধকালীন মুহুর্তে , চিন্তারা শান দেয় অভুক্ত
শরীরে খিদের মত। তখন শত বারণ থাকলেও
অভিযোগের তীর তাক করি নিরুপায় অভিমানে
জোড়াতালি দেওয়া সমাজের গায়ে , বাস্তুদোষ এ ;
সর্বংসহা অন্ধকারে নখের টুকরো চাঁদ জাগে .......
ওই সব মৃত্যুকালীন মুহুর্তে , উপলব্ধিরা গভীর হয়ে ওঠে
দার্শনিকের মত। হঠাত করে স্পষ্টতর হয় ভীর থেকে
সরে যাওয়া শ্রেয় ,যদিও প্রেয় নয়। ঘৃনা অথবা ভয়
আলাদা করে রাখে মৃতুকে দিনযাপনের মায়ায় ;
উচ্ছিষ্ট দিনের বিরতিতে অনুশোচনা প্রক্ষালক প্রাযস্চিত্তে .....

No comments:
Post a Comment