Friday, 4 July 2014

সবটাই ইচ্ছামতো নয়

বৃষ্টি এসে আছড়ে পড়েছে .....
বাঁচতে চাওয়ার  আশায়। 
নিস্তরঙ্গ জীবনে দোর এঁটে 
এড়িয়ে গেছি আর্তি
বাঁচার , কান্নার , যন্ত্রণার। 
রাতভর কান্না-ফুঁপিয়ে একটানা 
দুর্ভেদ্য কাঁচের প্রাচীর 
ভাঙ্গেনা তবুও, মাথা কুটে 
মরে নিস্ফল আর্তনাদ।

অগত্যা বিদায় নেওয়া 
এক রাশ অভিমানের বোঝা 
ফেলে দেওয়া চাদরে 
বিশ্বাস ঘাতকের নিশ্বাস । 
ভগ্নদ্বীপ র কবিতা।

ভালবাসার সাধ 
জেগেছে আবার।
হাত বাড়িয়েছিলাম
 উন্মুক্ত জানালায়। 
বৃষ্টিতে ভিজবো , 
মুছে নেবো চোখের পাতা 
নিরুদ্দিষ্ট হাওয়ায়। 
রক্তজালক জাগছে 
নিয়মের  আড়ালে। 

পাহাড়িয়া বৃষ্টি 
মিশেছে নদীর 
গায়ে , স্রোতের টানে। 
হারিয়েছে শেষ বার 
সাগরের প্রাণে।







No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...