Thursday, 3 July 2014

কিছুটা ইচ্ছা

আসছে দমকা হাওয়া। 
উড়িয়ে ঝরা  হলদে পাতা।
ছাইচাপা আবেগ
 জাগছে ধিকিধিকি,
ছড়াচ্ছে ফুলকি দ্রুত
শরীরের আনাচে কানাচে। 
ফড়িংর পাখায় ভর রেখে ,
আকাশের খোঁজে আজ  মন। 
হিমশীতল হৃদয়ের অলিন্দে 
জাগছে নিল রক্তের 
কালচে স্রোত। 
মুক্তি দিলাম তাকে। 
ভুলুক সে তার অতীত 
এলোমেলো যন্ত্রণা গোপন !



No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...