এক বার বাঁচার ইচ্ছা এক সমুদ্র মৃত্যুর মাঝে ,
বারবার জীবনের মানে মূল্যহীন প্রমানিত।
জেনেছি প্রাজ্ঞ নীতি কথা, জীবন মানে কষ্ট প্রলম্বিত,
দুঃখের সমাহারে নিমজ্জিত ক্ষনিকের আনন্দ বার্তা।
মৃত্যু আসলে জীবনের পরিবাহী, বিচ্ছেদ সমাহর্তা।
সমাক্ষ রেখা নিরক্ষ অভিসারী , অভিমান অনাহুত ,
সমাধানে তাই মৃত্যু রেখেছি, সাজিয়ে শয্যা রাজিত।
জানি সমাধান আছে , সহজেই অনুমেয়।
বাঁচতে চাইছি তবুও জেনে জীবন নয়তো নমনীয় ।
তাই বেঁচে থাকছি এখনো নিয়ে বোঝাটা বড্ড ভারী।
মৃত্যুর মুখে লাগাম পরিয়ে সহস্র ক্রোশ হাঁটি।

No comments:
Post a Comment