আমি কিন্তু তোমার মতোই !
একা একা বাঁচি -কফির কাপে ,
বইয়ের পাতায় , ট্রেনের জানালায়।
আমি কিন্তু হাসি -একচিলতে
ঝুলে থাকা হাসি ঠোঁটের কোনায়
চিবুকে , তবে উপেক্ষার নয়।
আমি কিন্তু আঁকি - গাছপালা ,
পাহাড় , নদী , ঝরনা কে বাদ দিলে
আর যা কিছু পরে থাকে-
ঈশ্বরের বাগানে উপলব্ধ নয়।
এ যাবৎ সব ছিল তোমার মতোই আমার।
গতবছর এই দিন থেকে আমি কাঁদতে শিখেছি .....
ভালবাসতে বাসতে রেড ওয়াইন নিয়ে বোদলেয়ার
শিরায় শিরায়। ঝাঁপিয়ে বৃষ্টি আসে আমার বুকে।
স্থাবর অন্ধকারে অনাসক্ত হয়ে থাকতে পারলাম কই ?
আমি কিন্তু তোমার মত নই !

No comments:
Post a Comment