বালিয়াড়ি পেরিয়ে দার্শনিক উটের মরুদ্যানে মোক্ষলাভ।
ক্যাকটাস চিবিয়ে প্রতিবাদ , নীরবে রক্তপাত।
আঁকাবাঁকা মরুপথে বালির নদীতে ঝিকিমিকি অভ্র।
চোখে রুক্ষতার ঘ্রাণ জানালো অদেখা পথ।
সকাল, দুপুর ,গোধুলি অথবা রাতের সংলাপ
নিয়ে এগিয়ে যাওয়া , আছে মরীচিকা , মাথার ওপর
জ্বলন্ত তাপ -অশেষ, তৃষ্ণার্ত বাক্যহারা। অর্জিত বিশ্বাসে
প্রাচীন উচ্ছারণে অস্ফুট খোদার কসম , শীতল চাঁদ।
ওয়েসিস অপেক্ষমান, মরু বালিকার চোখে অগাধ অভিমান।
উপলব্ধি ছুঁয়ে বসে থাকলো অগনিত তারা , আগলিয়ে ফুরানো দিন ,
বিস্তৃত আকাশ। অবকাশে উঁকি দিলো যাযাবর সন্ধ্যায় অচেনা
পাখির ডানা, অথবা আরেকটা নতুন গল্পের ধারাপাত।

No comments:
Post a Comment