একটু অন্ধকারের মায়ায় পরক্ষে খুঁজলাম কবিতা।
আবেগকে দীর্ঘক্ষণ আলিঙ্গন করে মুক্তি দিয়ে লিখতে
বসেছি প্রতক্ষ্য স্বপ্নের কুটুম্বিতা। সম্ভাবী আলাপে যে লুকিয়ে ছিল
এত কথা, জানতে পারিনি। দেখা হওয়ার পর নিঃশব্দে কাটলো
অ -সুখের বিহ্বলতা , আচম্বিতে চিলেকোঠায় বৃষ্টিফোঁটা।
ভাষা সর্বস্ব জীবনে ক্লান্ত খাতার পাতায় আঙ্গুল বুলিয়ে
পরভোজী চিহ্ন এঁকেছি। প্রতিবেশী বিবর্ণতা ভরিয়েছিল
নিকোনো উঠোন। আপাতত চাপা আছে পেপার ওয়েটে
নীতিকথার পান্ডুলিপি। বৃশ্চিক দংশালে শরীরে কল্পনার আঁকিবুকি।
খুঁজে পাওয়া গেলো প্রত্নতাত্ত্বিক শিলালিপি। অবধ্য অধিকারে
বারবার অদৃশ্য রক্তপাতে ,মাঝরাতে কবিতার উঁকি !

No comments:
Post a Comment