Wednesday, 15 August 2018

অবোধ্য



পাড়ার মোড়ে বিড়ি খাওয়া ছেলের দলের দিকে তাকিয়ে 3 বছরের বাচ্ছা ভাবে -মুখ দিয়ে ধোঁয়া বেরোনো কি সহজ।

যে মেয়েটি সদ্য সাইকেল চালানো শিখেছে তার নয় বছরের স্কার্ট হাওয়ায় উড়লেও প্রথম গতির কাছে তা অগোচর।

বছর দশের কিশোরী তেরোর কিশোর র দিকে একটু বেশি বেশি করে তাকায় ।কেন জানিনা তাকাতে ভালো লাগে তাই।

কিছু কথা গোপনে থেকে বড় করে দেয় আঠেরোর জ্বালাময়ী ঠোঁট।

ত্রিশ পেরিয়ে এসে সাংসারিক বধূটি এখনো সমুদ্র পারি দিতে চায় নতুন বন্দরের লাইট হাউসের টানে।

ষাট পেরোনো চোখ খোঁজে দশ তেরোর  গণিতের পুরোনো মলাট-ভাঁজধরা ঘুনের গন্ধ জড়ানো ইতিহাস।

অবোধ্য সব যাচ্ছেতাই ভীষণ ভালোলাগা অথবা ভালোবাসার হিসাব।

No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...