Wednesday, 15 August 2018

টুকরো টাকরা

সকাল থেকেই আকাশের মুখ ব্যাজার। কাল অনেক রাত অব্দি টুপ টাপ বৃষ্টি র পিয়ানো তে ভুলে যাওয়া পুরোনো সুর মনে করিয়ে দিয়েছে। রাত গভীর হওয়ার সাথে সাথে অনুভূতির কৌণিক বিন্দুরা বারবার খুঁচিয়ে তুলেছে সেই 16 বছর বয়স কে। বৃষ্টি মানে আদ্যন্ত রোমান্টিসিজম এর ভাব কে পণ্য করে তোলার প্রচেষ্টা নিতান্তই বুর্জোয়া বলে 32 বছর বয়সে এসে অবহেলা করে ছুঁড়ে ফেলতে পারলাম না। সে এলো , অনেকদিন পর হারানো 16 বছর। বুঝলাম যত দিন যাচ্ছে পুরোনো মদের মতো তার গুন বেড়ে চলেছে।ক্রমশ মহার্ঘ্য হচ্ছে কারণ টা সেই একই।আজ থেকে 16 বছর আগে ও সে ছিল সহজলভ্য।দিন দিন তার পথ হয়ে উঠেছে অগম্য।
16 তে বুদবুদের মতই অনেক মুখ ভেসে বেড়াতো।সচেতন অচেতন অর্ধচেতনে একতরফা প্রেমের কড়া নাড়া। কিন্তু 32সে এসে বারবার atm এর ব্যালান্স চেক করার প্রবণতায় সেই সব কোথায় যে পালালো উড়ে।
কাল রাতে অনেকদিন পর ফিরে পেয়েছিলাম আবার। বিবাহিত জীবন মানেই হিটলারি নিয়ম এই ভাবনা কে কখনই সমর্থন যোগ্য বলে মনে করিনি। জীবন সঙ্গীও মনে করেন না। দুজনে একসাথে থাকতে পারিনা। বেশিরভাগ দিন থাকে অপেক্ষায়। তবুও ওই যে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো মাসে 4 টি দিন পাই নিজেদের কে সঙ্গ দেওয়ার ,তার মাঝেও অবলীলায় দুজনে দেখে চলি বিপরীত সৌন্দর্যের আকর্ষণ।চলে হাসি মত বিনিময় নি সংকোচে।
তাতে মনে হয়না সম্পর্কে অবনতি হয়।বরং বন্ধুতা বাড়ে।
কাল রাতে যখন 16 বছর কে ফিরে পেলাম , বুঝলাম না মরিনি এখনো ভিতরে। তবে সেই বুদবুদ গুলো আর নেই। পরিবর্তে গাঢ় স্বাদ,গভীর ঝিম ধরানো- জীবন সঙ্গীর সাথে কাটানো 3 বছরের মধ্যে সেই সব দিনগুলো গোপন কুঠুরিতে রাখা দামী মদ।
Oh for a draught of vintage that hath been cooled in deep delved earth.
সম্পর্ক আরো পুরোনো হোক তোমার সাথে। নাহ স্বামী হিসেবে নয়। প্রেমিক হিসেবে ।কর্তৃত্বে নয়, উস্কে দেয়া আবেগের সাথে। অপেক্ষায় আছি।

হঠাৎ ফেরত পাওয়া 16 বছর তোমাকে দিতে ।বর্ষা যাপনে।

No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...