এখন আমি চল্লিশ পেরোনো।
এখন আয়নায় বেশি করে মুখ দেখি।
না না চোখের তলায় কোনো রেখা আসতে দিচ্ছিনা।
চকচকে মুখে ঠিকরোয় কোহিনূর দ্যুতি।
আমি চল্লিশ পেরিয়ে শুনেছি আবার বছর ষোলোর
ডাক। না পাওয়া ইচ্ছে গুলো নিচ্ছি জড়িয়ে,
আগুন ঝরানো বাঁক।
হিংসুটে আছে কিছু কত কথাই যে বলে।
পাত্তা দিই নি যদিও কখনো
ওগুলো যে সব মিছে।
আমি নিজেকে সাজাচ্ছি আবার, দৌড়াতে হবে আরও।
নিজের ছায়া কে কেন যে তবুও দেখায় শুধুই কালো।
অবয়বে ভাসে আত্মজা, চোখে অবুঝ গ্লানি।
প্রতিদ্বন্দ্বী এখন আমার ছায়া
অথবা আমার সাথে আমি।
No comments:
Post a Comment