Monday, 30 June 2014

সাজানো কথা মালা

বারোমাস্যা র উপাখ্যানে  প্রোথিত  জন্ম মৃত্যুর দিনলিপি।
হাসি, অভিমান , কান্না বড্ড গা ঘেসা ঘেসি করে
উছলে পরছে একে অন্যের ওপর.
ভাবখানা এমন যে নাটুকে অভিনয়
যেন মনে হয় অপটু কাঁচা  আঁকা বাঁকা প্রতিফলন।

নিস্প্রান বিকেলের চৌকাঠে দু চারটে  শুকনো ঘাস .....
 ঘুলঘুলি চড়াই র সাময়িক ঠিকানা।
নতুন প্রাণ চোখ মেলছে মৃত ঘাসের বিছানায়।
মৃন্ময়ী মূর্তির বুকে প্রাণে শিহরণ  আট চালায়।
বামুন ঠাকুরের মন্ত্রে যেন কি সব থাকতো ;
মন্ত্রের জাদু না জাদু মন্ত্র? জানিনা।..
মধ্য রাতের সন্ধিপুজার বলিতে মহিষের চোখ থাকতো  চেয়ে অপলক।
সেই মৃত্যুর কাছেই  ঋণী  পূত  প্রক্ষেপন ।

প্রকান্ড যন্ত্রণা বা তীব্র অনুভূতি
দুপুরের রোয়াকে বসা ফেরিওয়ালা কিম্বা প্রতিনিয়ত পাল্টে যাওয়া
মুহূর্তরা প্রেমে অপ্রেমে প্রতিদ্বন্দিতায় দিশাহীন ,
প্রস্তুতিতে আগুন  শিখা অথবা প্লাবনের বাঁধভাঙ্গা স্রোত।
হারিয়ে যেতে হবে জানি। পেরিয়ে আক্ষেপ , আকুলতা
যন্ত্রণা। প্রেতের নিরব কান্না; পিচ ঢালা রাস্তায় মরীচিকা।
কানাকানি গুজবে ভিড় করে আসে ভবিষ্যত সম্ভাষণ।
 ক্ষতবিক্ষত বুকে অদেখা রক্তক্ষরণ।

কালো কলমে অংশ বিশেষে কাব্য।
আলেখ্যয় দেখা হবে আমাদের বহুবার।
বিকেল নামলেই ফিসফাস রাতের গল্পে সাজিয়ে নেবো ,
আনাচে কানাচে পড়ে  থাকা নুড়ি  বলবে তখন
রাত বিরেত , জরুরী  অবস্থার গাথা ।
 কোনো এক মহাপুরুষের কথা অনুযায়ী ঘেন্না করা মহাপাপ,
আমি তাই আর ঘৃনা করিনা।
মুখ নামিয়ে শুনি রাঙিয়ে তোলা ইতিহাসের বহু চেনা গল্প
বীরত্ত্বের জয়গান।











Sunday, 29 June 2014

ফিরে যাওয়া

বৃষ্টির আশ্বাস এ লেখা হয়েছিল লাগামছাড়া দিনের সংলাপ।
কুলুঙ্গিতে লক্ষী র ঝাঁপি  র প্রদীপের আলো  নিয়ে মা যখন বসত সেলাই নিয়ে 
আমরা ভাইবোনেরা পড়তাম সহজ পাঠ , কিশলয়।...
ভেবে  নিতাম বড় হলে একদিন ঠিক পেয়ে যাব বাবার কাছে 
যা অনায়ত্ত , মুঠোর মধ্যে একচিলতে পৃথিবী। 

ঝাপসা আয়নায়  ভাঙ্গাচোরা মুখের  তোবড়ানো যন্ত্রণা ....
বেঁকে যাওয়া পিঠ নিয়ে বাবার ঘরে ফেরার প্রতিক্ষায় 
উঠোনের এদিক ওদিক মায়ের বিচরণ।..
"বাবা কখন আসবে মা"?-নিরীহ প্রশ্নে সচকিত মা 
বন্ধকী জীবনের কাছে অসহায় বিশ্বাস। 

বাবা র ঘরে ফেরা র মধ্যে যে সাহস বা নির্ভরতা লুকিয়ে থাকত
 জানতাম আমি আর মা.
এমনকি পোষা কুকুরটা লেজ নাড়ত অবিরত। 
ভাই জানত ওর  জন্য আসবে লেবু লজেন্স , মা র কাজ 
ছিল থলে খুলে ভাগ করে নেওয়া রাত আর অনাগত সকালের 
আনাজপাতি।

আমি অপেক্ষা করতাম মাসের পয়লা তারিখ।
একটা কি দুটো গল্পের বই। 
নিতান্ত্য ছেলেমানুষী আবদার এ কখনো এদিক ওদিক। 

সেই পয়লা তারিখ বছর ঘুরে মাস পেরিয়ে আসে আজও ......
অপেক্ষা নেই , মা এখন আর দরজায় করা নাড়ার আওয়াজে ছুটে যায় না.
ভাই সময় আমার ঘড়ি থেকে ঠিক ১২ ঘন্টা পিছনে।
আমার দু কামরা ফ্ল্যাটের ব্যালকনিতে বৃষ্টি এসে ভিজিয়ে দেয় গোলাপের কুঁড়ি।
তবুও অপেক্ষায় আছি, জড়িয়ে নিয়ে প্রত্যাশা।
চাঁদমামা  , শুকতারা এখনো  যে বাবার গন্ধ মাখা।
বাইরে গেলে মা র  মুখে "দুগ্গা দুগ্গা"-
নিরুত্তর অপেক্ষায় .....উত্তরে চাঁদমামা  শুকতারা।





THINK DIFFERENT AND POSITIVE [ON OCASSION OF RATH YATRA]




PROUD OF INDIAN CULTURE WHICH HAS BESTOWED DIVINE GLORY UPON THE GODS AND GODDESSES WHOSE IDOLS HAVE MANIFESTED THE NOTION THAT HANDICAPPED   AND DIFFERENTLY ABLED SHOULD NOT BE MARGINALIZED FROM OUR SOCIETY.APART FROM THEIR GODLINESS, THE IDOLS [ OF JAGANNATH , BALAVADRA AND SUVADRA] HAVE BEEN MADE DEVOID OF THE ARMS.. SO, IF YOU CAN THINK ITS SIGNIFICANCE IN A DIFFERENT WAY, PERHAPS YOU WILL BE ABLE TO DECIPHER THE INHERENT MEANING OF OUR CULTURE THAT AFTER ALL GOD IS GOD EVEN WITH PHYSICAL "DEFORMITIES" AND HUMAN BEING REMAINS HUMAN BEING WITH CHALLENGES.
THE OPINION IS MINE, DON'T GET ANYBODY HURT. IF ONE, THEN HUMBLY APOLOGIZE.

GOLE JAWA EK BIKELE



GOLE JAWA EK BIKALER ALOI TOMAR SATHE AMAR PROTHOM DEKHA...
MON PURECHILO TUBUO, RAAT NEMECHE CHUPI CHUPI!
DUCHOKHER PATAI SADA TULORA DHEKE DACHHE MEGHER ADORE...
NARAM PALOK MATHAI GUNJE CHOLECHI BANYO PATHE...!

DHANER KHETER JOMA JOLER ARALE BIKALER SURJYO PORCHILO GOLE GOLE...

JEMON TOMAR AMAR MAJHE GOLECHILO NITIR ABADHYO SIMAREKHA.....
AR TRAIN CHOLCHILO BESH DRUTO; 

SIMAHIN DIGANTER DAAK E MISHE GELO PRAN.....

NIJEKE SESH KORE DEWAR KHELA TA HOLO SESH...

ATBIKSHANER MAJHE FIRE PACHHI CHETANNAR DANA DANA GUTI...

EKHONO KENO KEU MANTE PARENA 
ATMYOHATYA...SE TO ATMYORATI....!

ABSTRACT...KICHU CHINTA.....



AMI MRITODEHO DEKHECHI....
MRITYU NOI....

VALOBASA SHABDO ABHIDHANE ACHHE JANI...
VALOBASA KE AR KHUNJTE JAINI TAI...

TOMAR CHOKHE JWOLTE DEKHECHI AMAR SAHAR....
MICHHILER MAJHE TUMI PORECHILE LUTIYE..
PATH CHOLE JACHHILO PATHER MATOI...
SUDHU AGUN NIVE GELO...
JAKHAN TUMI NIJEI JWALLE AGUNE....

SESH CHUMBAN....
DAAG BISHER CUP E
SOCRATES ENKECHILEN...
AMAR SHUNYO COFFER R CUP
NOVEMBER R BIKALER
MATTE FINISH LIPSTICK!

EKHONO AMI KARUR APEKSHAI...
JANTRIK JUGER GARVE ANDROIDER HATH DHORE TOMAI PATHACHHI CHITHI.....
AR HARACHHI VIRTUAL DUNIYAI....

JANI KEU KOTHAO NEI ASPARSITO CHHOBIR MAJHE
MITHYAR TRITIYO RUP ER KACHE 
HERE JACHHI BAAR BAAR,
 ..........................................................................................................


BRISTI TO PORENI KOTHAO,

EKHON AMI AR AMAR ANDHOKAR!

Saturday, 28 June 2014

ছুঁতে চাওয়ার আশ্বাস

সন্ধ্যে নামলে তোমার হাত ছুঁতে চাই.
কাঁচের গ্লাস এর  মত স্বচ্ছ মাদকতা। 
নিস্পৃহ হওয়া জীবন যন্ত্রনা।
আকুতি জানাচ্ছে অভিবাসী জীবন।
একা একা থাকা র বাধ্যতা বা 
ফেলে আসা পথে শিকড়ের টান !
তোমার স্বরলিপি পুরনো হয়নি।
আজ আমি গাইছি গান। 
একাই , আমাকে মনে করাও 
এ জীবন বড্ড ভাসমান।

সন্ধ্যা নামলেই তোমার হাত ছুঁতে চাই। 
যে ভাবে বট  গাছে ঝুরি নামে ..
পেরিয়ে আসা বহু বন্দর নগর  পথ ঘাট। 
নোঙ্গর ফেলেছি। 
বন্দরে তোমার হাত, তোমার হাত ছুঁতে চাই আমি 
খুঁজে পেতে চেনা মাটির প্রাণ। 
একেক দিন কেটে যায়, 
প্রাযস্চিত্তে র মালসা পোড়াতে  জাগছি রাত.
সংকুলান হয়না যদিও সে উঠোনে 
আমার ফেলে আসা ডায়রি , বকুল, বসন্ত বৌরী। 

 শুধু ভরসা থাকুক ছুঁতে চাওয়ার আশায় তোমার হাত। 






বৈদিক কল্পনা

আমার আছে অন্তহীন  সাহসী অপেক্ষা।
কপালে দিয়েছি রক্ত চন্দন।
আমি বৈরাগিনী  অথবা ভৈরবী-

সৌন্দর্য্যের  সাধনায়  অজ্ঞতার মহারণ!
পান্ডুলিপির প্রতিলিপিতে অকারণ প্রতিফলন 
পুরনো বাসী কিছু শব্দ।সুরার প্রকরণে মজ্জায় 
ব্রাহ্মণের আত্তীকরণ। সংহিতায় গান তুলে নিয়ে 
নির্বাসনে  দিলাম পোড়া  উপকরণ। 
 আরো কিছু কাঠ জ্বলবে। 
উঠবে আগুনের শিখা ক্রমাগত। 
একটা সময় প্রৌরা  চাঁদ ঘুমিয়ে নেবে খানিকক্ষণ
মেঘের বালিশে মাথা রেখে। 
কাঁচপোকারা সমন্নয়ে যোগ দিলো আহুতির বুকে।

নির্ভেজাল মন্ত্রে প্রাণ পাচ্ছে শব্দরা । 
আমি ভৈরবী -একাকী রাতে , অজানা বিভ্রমে 
সাজাচ্ছি কিছু ভাবনা, চেনা অক্ষরে 
অচেনা আলপনা ..............



Friday, 27 June 2014

ছায়া বাড়ছে

আমার জীবনে ক্লান্তি আছে.
হৃদয় এখনো খোঁজে অভিসার 
পালকের মতো ঘুমে স্বপ্ন দেখবে  আজ। 
 চঞ্চলতায়  নির্বাপিত সমস্ত আবদার -
পোড়ামাটি , ধুলো মাখা হাত ধুয়ে ফেলেছি যৌবনে।
শৈশবে র অনাবৃত পা ঢেকেছে মাকড়সার জাল। 
আমি বিগত যৌবনা 
যদিও এখনো খুঁজলে পাওয়া যাবে দুচারটে ক্ষত 
গভীর , অগভীর ; সামন্ততন্ত্রের চাবুক বদ্ধপরিকর 
জানে কেবল কিছু নির্লিপ্ততা ,ভয়ংকর।
পাওয়া গেল অনেক কিছুই-
অজুহাত, অনুরোধ, আস্ফালন , অভিনয় ...
জমা জলে কাগজের নৌকায় ছোট্ট পিপড়ে 
টার  মতোই বিপজ্জনক অস্তিত্যে ভাসমান 
 মায়াবী জীবনের ঘ্রাণ। 
ঈশ্বর  কনা জাগ্রত শয্যায় .....
আমি খুঁজছি  কঠিন সিঁড়ি অনাবৃত আশায়। 
এইভাবে বাড়ছে কেবল ছায়া প্রলম্বিত 
বাস স্টান্ডের গায়ে ফ্লেক্স  এর মতো বড় রাস্তায়।  

 


 

Thursday, 26 June 2014

ELSEWHERE

I've built a hut,beside the stream.
When rain comes,smell of earth 
Sketches the contour  of  affection,
That provides  munificent compensation.

I lift the small clod, rain soaked.
Giving numerous shapes-odd and meaningless
In silence. I sing the prelude to salute
The  forbearance of you for my presence.

The prophet I've sought is you.
Whenever acceptance leads submission,
Or reeling in pain amidst desolation.
Only you remain visible in my cloudy comprehension. 

When the soul rises from the lump., 
The blessings  have been showered in blackness.
For it, the beginning is new. As the "me"has lost "I"
And hatred , anger, curse are unknown.


Cosmic rays pave the path for the final destination.
















২৫ বছর পরে আবার

আমার হাতে ধরা দিল চাঁদ।
দিনে দুপুরের কাব্যে সোহাগ
মেখে চৌমাথায় সবুজ সালোয়ার।

চেয়েছিলাম আমি বারবার,
ঘুম না আসা রাতে
আঁচলের ছায়া ঘেরা শ্বাস।

কিন্তু চাহিদার সুত্রে ধরা দিলি না তুই-
প্রমান করলি ,আমি  ভুল!
বিশেষণে  নব জন্মলাভ।

আমি তর্ক জানিনা।
জিততে আসিনি যুদ্ধ।
পরাক্রান্ত শত্রু আমার নেই।

মাপ রাখিনি বিষন্নতার
আমার অভিমান জানে
অন্তহীন পথ।

কত কিছু ভাঙছি রোজ।
নিয়ম, খেলাঘর পরিপূর্ণতা।
অথবা স্তব্ধতা !

পারিনি ভাঙ্গতে  তোর  প্রতিরোধ -
অবোধ্য ক্ষোভ, জীর্ণতার জাল -
শুভ্র শোক , অসীম আঁধার।

একজীবনে একমুখী ভালবাসা
সোনার পাথরবাটি।
প্রান্তরে অর্জিত সূর্যাস্তে তারা দের উঁকি।


নৈতিক চাবুক শেখায় থামতে -
মূল্যবোধ বিমূর্ত, অযাচিত
একরত্তি চুম্বনে ভালবাসা পেরেছি জানতে।

পরিপূর্ণ রৌদ্রে চাঁদ হয়ে ধরা দিলি।
স্বপ্ন সত্যি হবার মতো মনে হলো
অন্তরঙ্গতায় লজ্জা রূপী হাসি !

অনেকটা পথ দেব পাড়ি।
অতীতের জন্য তুই নয় -
রাখিনি তোকে অ্যালবাম এর পাতায় ।

গত পঁচিশ বছর বর্তমানে হাঁটছে।
উর্ধমুখী স্পন্দনে পাহাড় জাগছে।
সুজনের সুখী জীবন দৌড়াচ্ছে ......

আমি একা হোমা  পাখী  উড়ছি।
কাঁপা হাতে আঁকছি।
ভাঙ্গছি , গড়ছি - কিন্তু তোকে ভালবাসছি।

হিতাহিত জ্ঞান শুন্য,
দীর্ঘশ্বাস পূর্ণ বাস্তবে
জনসমক্ষে একলা ফিরছি।
















যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...