তুমি বীর , রাজপথে , মিছিলে পাশাপাশি হাঁটার সময়
আরচোখে বিপ্লবের দৈর্ঘ্য মাপত প্রসংশার ফিতে।
তুমি নায়ক , মাঝ মাঠের বক্তৃতায় অবিসংবাদী।
ভাব -লেশ হীন ভয়শূন্য বুকের প্রতিফলন প্রতিধ্বনিত হয়েছিল
উদ্বেলতায়। দুপুর বেলায় আশ্রয় খোঁজা পাখির চোখ
তোমার শরীরের সাথে বড্ড বেমানান।
পড়ে নিয়েছিলাম আমি , অনুবাদে ভালবাসা , অন্তর্ভেদে পুরুষকার।
প্রত্যাখানে আদর্শবাদী , জাগরণে নাইট বাল্ব .

No comments:
Post a Comment