Wednesday, 29 October 2014

সভ্যতার কাছে

আমি কথা বলি একা , একলা মেয়ের ঘরে 
স্বাধীন চিলেকোঠা। আমি শ্রম দি , যদিও শ্রমিক 
হওয়া মানা। শব্দ -বন্ধ- জব্দ  ভূগোল ,ইতিহাস চেনা গলি:
হাড় -হাভাতে সময় কাটছে, জানালা ফেরতা  ইচ্ছের নীল পরী। 
বেঁচে উঠি বারবার , হারিয়ে ফেলেও আগলে রেখেছি স্বপ্নের 
গুটি পোকা।  তোমার জন্য প্রজাপতি না হই , রেশমে শঠতা ঢাকা। 
আমি একাই গান গাই , খাঁচাটা এখনো শুন্য হয়নি ,
প্রশ্ন গুলো আড়ালে গেছে;  ভাষণ , প্রতিশ্রুতি -ভীষণ সত্যি। 
উলঙ্গ রাজারা প্রকাশ্যে নাচে -গান গায় সাম্যের। 
আদিম মানুষ উষ্ণতা খোঁজে , যুধিষ্ঠির সাজে কূটনীতি। 
একলা প্রশ্ন, নীরবতা অথবা  অবোধ্য শিলালিপি। 

অন্তত  একটিবার ঝড় হয়ে বাঁচি -   স্বাধীনতার আরও কাছা -কাছি
 

No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...