Monday, 20 October 2014

আড়ালে

তোমার অলস ভালবাসায় জড়িয়ে রাখো ভোরের শিশির।
সন্তাপের অজ্ঞাত আগুন জ্বালানোর আগে অনেকেই চলে যাবে।
পিছুটানে একলা ব্যালকনি।  তুমি অসামান্য অভিমানে ভর 
দিয়ে সরীসৃপ হও নি এখনো ; তাই এক কুঁচি জ্যোতস্না দেখে 
হেসে ফেলো। অন্দরমহলে আদি ঢেউ পৌঁছায়না। 
তাতে কি হলো ? দিন আসবে , রাত পুড়বে সোনালী জলে। 
একেকটা কবিতার বৃতি ফুটিয়ে রঙিন ফুল আঁকবে মুঠোফোনে। 
আশ্বিনের দুপুরে সামান্য কিছু আফসোস দেখে পারস্পরিক সম্পর্কের বিনির্মানের 
ইতিহাস জাফরির জানালায় লিখে দেবে আলোর বরফি। 
ধরে নেওয়া x  আর হাতে রইলো এক' র কাছে আপাদমস্তক বিকিয়ে দাওনি!
 অন্তত কিছুটা সকাল ময়লা হয়নি ।ডাক নামে ভালবাসা , আংশিক অভিমানী। 

 

 




No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...