Wednesday, 29 October 2014

সভ্যতার কাছে

আমি কথা বলি একা , একলা মেয়ের ঘরে 
স্বাধীন চিলেকোঠা। আমি শ্রম দি , যদিও শ্রমিক 
হওয়া মানা। শব্দ -বন্ধ- জব্দ  ভূগোল ,ইতিহাস চেনা গলি:
হাড় -হাভাতে সময় কাটছে, জানালা ফেরতা  ইচ্ছের নীল পরী। 
বেঁচে উঠি বারবার , হারিয়ে ফেলেও আগলে রেখেছি স্বপ্নের 
গুটি পোকা।  তোমার জন্য প্রজাপতি না হই , রেশমে শঠতা ঢাকা। 
আমি একাই গান গাই , খাঁচাটা এখনো শুন্য হয়নি ,
প্রশ্ন গুলো আড়ালে গেছে;  ভাষণ , প্রতিশ্রুতি -ভীষণ সত্যি। 
উলঙ্গ রাজারা প্রকাশ্যে নাচে -গান গায় সাম্যের। 
আদিম মানুষ উষ্ণতা খোঁজে , যুধিষ্ঠির সাজে কূটনীতি। 
একলা প্রশ্ন, নীরবতা অথবা  অবোধ্য শিলালিপি। 

অন্তত  একটিবার ঝড় হয়ে বাঁচি -   স্বাধীনতার আরও কাছা -কাছি
 

Monday, 27 October 2014

নিঃশব্দের আড়াল

একপ্রকার অপেক্ষায় তোমায় লেখা। 
পর্দা জুড়ে আশার প্রতিশ্রুতি ,
যতটা দেখতে পাচ্ছি আলো -আঁধারী  সন্ধ্যে বেলায় ,
মুখ ফিরে তুলে নি ধুলো আর জমাটি বাঁশির  সুর। 
 মাইক এ ঘোষণা হবে আরো কিছু পর -
কোনো নিরুদ্দিস্টের  সন্ধানে। 
গোলাপ শুকিয়ে লাল মাটি রিক্ত পাহাড়ে। 
 

Saturday, 25 October 2014

আকাশী-নীল শার্ট

তোমার রং এ তোমাকে খুঁজে পাই। 
আকাশের নীল লেগে থাকুক পাশ বালিশে। 
তোমার রঙ এ সেজেছে বিকেল 
এত ভাঙ্গা-চোরার পরেও তোমার-আমার অন্ত-মিল 
আমার ছুটি তোমার কাছে। 
একটু পারফিউম নীল শার্ট এ। 
বুক-পকেটে রুমাল রেখেছো ,
ওড , লিরিক পেরিয়ে লিখতে শুরু করেছি 
দৈনন্দিন মহাকাব্য।
 

Wednesday, 22 October 2014

ছায়ান্ধকার এবং আমি

অনেক আলোর মাঝে অন্ধকার। 
কাগজের চতুর্ভুজ ,ছায়া সামন্তরিক। 
আলো অন্ধকার কে চায়। 
ঠিক যেমন চাইছি তোমাকে।
মঞ্চের পাশের আবছায়ায় 
জোয়ার ভাঁটা মাখে আবেগ। 
সেটা ভালবাসা নয়। 
নিটোল মুখের সাথে দেখা হয় বারবার। 
আর বচ্ছর চলচ্চিত্র উত্সব ছিলো। 
এবার রাজনীতির ইস্তেহার। 
নারীবাদ তাপ নেয় ক্লিভেজে। 
জানালা ছুঁয়ে হাজার তারা। 
কথা দেওয়া শেষ হলে ভুলে যেতে হয়। 
আগুন জ্বালালে দমকল। পোড়ালে  অহংকার !
ব্যাকগ্রাউন্ড এ শপিং মল ,
মরালিটি উপড়ে  শীত ঘুম , 
প্রেম- অপ্রেম -সাঁতারে সমান্তরাল।

Tuesday, 21 October 2014

এই তো দেখছ

আমার শোকে কেঁদোনা .মাঝ রাস্তায় দাঁড়িয়ে শোক সভা 
বেমানান। স্পষ্টতই কষ্ট। অসপষ্ট- হাঁফ ছেড়ে পালন নীরবতা  । 
ফীড ব্যাকে আফশোষ।  জটিল  ন্যাকামির বিচিত্র ভালো মানুষ ।  
"আমার পরাণও যাহা চায় তুমি তাই " -নির্গুণ হাহাকার।
................................................................................
চৌরাস্তায় এক্সিডেন্ট , খবরের শবদেহ -সন্ধানে রিপোর্টার।  


 

Monday, 20 October 2014

মা 'কে


 সবাই দেখে তোমার রূপ। আর পাঁচ জনের দৃষ্টি তে তুমি সুন্দর ঠিক ই 
নতুন আলোর মাঝে এক পশলা ফুলকি। .আঁচল এ ভালবাসার কারুকাজ।
সময় ফাঁকি দিয়ে যাওয়ার পর যখন তলিয়ে দেখি অতীত 
আর স্বপ্নে বুনি অনাগত ভবিষ্যত , অথবা এক লহমা চাহনি ...
তুমি ফিরে এস বারবার। কবিতার পাতায়। শব্দের মায়াবন্ধনে। 
তোমার চক্ষুদানে কল্পনা মেলেছে রামধনু।
জং ধরা অন্হিক গতির বাঁকে ঈশারায় ছড়িয়ে দাও সুরের বিন্দু। 
তোমার ছোঁয়ায় বাঁচুক নিঃশেষিত পৃথিবী। 

 

আড়ালে

তোমার অলস ভালবাসায় জড়িয়ে রাখো ভোরের শিশির।
সন্তাপের অজ্ঞাত আগুন জ্বালানোর আগে অনেকেই চলে যাবে।
পিছুটানে একলা ব্যালকনি।  তুমি অসামান্য অভিমানে ভর 
দিয়ে সরীসৃপ হও নি এখনো ; তাই এক কুঁচি জ্যোতস্না দেখে 
হেসে ফেলো। অন্দরমহলে আদি ঢেউ পৌঁছায়না। 
তাতে কি হলো ? দিন আসবে , রাত পুড়বে সোনালী জলে। 
একেকটা কবিতার বৃতি ফুটিয়ে রঙিন ফুল আঁকবে মুঠোফোনে। 
আশ্বিনের দুপুরে সামান্য কিছু আফসোস দেখে পারস্পরিক সম্পর্কের বিনির্মানের 
ইতিহাস জাফরির জানালায় লিখে দেবে আলোর বরফি। 
ধরে নেওয়া x  আর হাতে রইলো এক' র কাছে আপাদমস্তক বিকিয়ে দাওনি!
 অন্তত কিছুটা সকাল ময়লা হয়নি ।ডাক নামে ভালবাসা , আংশিক অভিমানী। 

 

 




Thursday, 16 October 2014

বর্ষা যাপন

সবচেয়ে সস্তা অভিনন্দন। ছোপ ধরা হাসির সুত্রপাতে 
কবিতার পটভূমি খাপ খায় না।  সুন্দর ফাঁকি তে উত্তীর্ণ  যৌথ যাপন। 
দূরে  সরে গিয়েও এঁটো  পাত  রোজ আধ ময়লা ন্যাতা  দিয়ে মুছি শুকনো 
করে।  ছিম-ছাম জীবনে বাহুল্য বর্জিত দাম্পত্য কলহ। 
একসাথে থাকা র পর হঠাত মনে হলো ব্যাপারটা কি অতিপ্রাকৃত 
না আধি  ভৌতিক ? 
 অন্য রকম কি বলতে পারো  একে ? 

মুষলধারে বৃষ্টি নামার সময় ছাতা ধরলে  ,
রাস্তার পাশে  ২ কাপ চায়ে চোখ পড়লো  হঠাত!
এতো  কিছুর পর .........? কবিতা অথবা প্রপাত ,
নিয়োজিত নিক্ষেপ  , নাগরিক কোলাহল  , নিদারুন বার্ষিক গতি -
পুরনো ছবির মতো  ম্যাড়মেড়ে  দৈনিক একসাথে থাকাটাও 
কি ভীষণ  দামী!

Saturday, 11 October 2014

আত্মজা

আমাকে কেউ ভয় পেতে দেখেনি।  ভাঙতেও না। 
আর্তনাদ চাপা দিয়ে সাঁতার কেটে পৌঁছেছি  কথা র দ্বীপে। 
তারপর সব চুপ হয়ে গেলে কবিতায় কেঁদেছি। 
ঝুল ঝাড়া দেওয়ালে এঁকেছে সবুজ ঘর , কালচে পাখি ,
কমলা রোদ, আমারই  আত্মজা। ইন্চি মাপের কব্জায় ওর  যাওয়ার 
সময় আসতে আসতে আরো ২ বচ্ছর  নীরবতা পালন করে 
নেবো। অতঃপর  ফিরিয়ে দেবো আমার মায়ের কথা। ...জন্মান্তরের 
আলো -আঁধারী।  কুড়োনো  শেষ রাত পাশ বালিশের আদরে। 
শরীর থেকে কবিতা হওয়ার অন্তর্বর্তী পথে জলরঙ  এ ভরে যাবে আঁকা বাঁকা contour . 
এখন আমি প্রবন্ধ লিখি ,  মিথ ভাঙি পেন এ।  
২ বছর পরে উত্তরাধিকার -কবিতার ,আত্মজার মায়াঘেরা চোখে।

Tuesday, 7 October 2014

অন্যরকম

বিকশিত দন্ত .....
কোঁচকানো  তদন্ত ....
মধ্যবিত্ত! বাজারে  হন্তদন্ত ......


যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...