সস্তা ব্যথা জমিয়ে নামতা গুণছ মাঝবয়সে প্রাত্যহিক ব্রাশ এ ,
কৌতুহলে , অনুভবে ,শুন্যতায়। সীমানা পেরোয় নি কোনোদিন ই
ব্যাঙ্ক ব্যালান্স , দাম্পত্য খাটের চৌহদ্দী। সংঘাতে অশ্বথামা হত ইতি [গজ],
সেলামিতে অনির্দিষ্ট ইচ্ছারা বিসর্জিত। কেউ কাউকে না ভোলার প্রতিশ্রুতি
দিয়ে বেমক্কা ভুলে যাওয়া অঙ্গীকার। বিপ্লবের আশায় গুণছ দিন
যদি da যেতো বেড়ে এক লাফে অথবা বিচ্ছিরি সম্পর্ক গুলোর শিকড়
উপড়ে চালচুলোহীন হয়ে একধারে নিস্কন্টক অস্তিত্বর সম্বল এ ঘাড় গুঁজে
শুষে নিতে হাওয়ার রক্তক্ষরণ। আড়ি -ভাব , মনস্তাপ , চেনাঅচেনা
ধাঁধায়, ধার বাকি খেরোর খাতায় অন্তত পটভূমি তৈরী করা যেতো
উদ্বাস্তু কল্পনাদের ক্যাম্প। জরুরী অবস্থায় মিছিলে হাঁটবে তো ?
চলভাষে ব্যস্ততার মাঝে অথবা ক্লান্ত খবরে সূর্যদয়ের শ্লোগান।
স্বার্থপর হিসাবী পদক্ষেপে নোঙ্গর ফেলেছো , নিস্ক্রিয় অভীপ্সায়
আলগোছে সামলাচ্ছ ঠুনকো রাতের গ্লাস। মৃতজীবী ছায়ায় সুসংহত
ক্ষেপনাস্ত্রে দার্শনিক বিরম্বনা। আরো একবার নগ্নতায় ঢাকুক তোমার
পৃথিবী ,শিখে নিও দীর্ঘায়িত অন্ধকারে কুন্ডলিনীর অশ্রুত সংলাপ।