আমি একটা সময় ভালোবেসেছি ,
সেটা বলা নির্লজ্জতা , সোনালী মাটির বুকে অন্ধকার নামার পর
বলা যাবে , অনায়াসে বলে দেওয়া
যাবে ঐতিহাসিক ক্ষমাহীন অপরাধ।
বিস্ময়ের ওপারে তুমি বিশ্লেষণে আতস কাঁচে র নিচে
নাড়া চাড়া করে মেপে নেবে সিদ্ধহস্তে।
জার্নালে টুকে যাবে তথ্য , ত্বত্তের মিনারে কারুকাজ।
লড়াই করে জিতে নেবে ছাপানো অক্ষর।
অসহ্য প্রতিযোগিতায় বিজয়ী ঘোষিত , হাসি মুখে ছবি।
শুন্য পাতা গুলো জমিয়ে তুমি লিখবে বই।
ইতিহাসের শিক্ষায় আমি পাগল , গবেষণায় তুমি অসম্ভব গুনী।
অন্ধকারের বীজে আলোর মতো ,
কিছুটা ধাঁধায় কফিন বন্দী উপেক্ষা; ব্রেকিং নিউস এ আগামী।

No comments:
Post a Comment