আসলে আপনি দেখছেন অনেক কিছুই যদিও ,বাদ যাচ্ছে বেশ কিছুও।
অনেক তো দৌড়ালেন ,শেষে হাঁফিয়ে বসে মুখ ঢেকেছেন। ...
ওই ঘেমো মুখ আর ভিজে যাওয়া শার্ট লেপ্টে গেছে ;
তখন আশা করেছেন এক মুঠো হাওয়া ধুয়ে যদি দিয়ে যেতো ক্লেদ।
আপনি দেখেন হাইওয়ে র অভিমুখ ,জড়িয়ে নিয়ে অপার সুখ।
নির্দিষ্ট ঠিকানা বরাদ্দ জীবনে, ভুল হওয়া মানা। স্বপ্ন গুলো এলার্ম হয়ে
আপনাকে জাগিয়ে দেয় । সামান্য খুদের মতো জীবনে
ভেঙ্গেছেন বারবার। ...বরন্চ দৃষ্টি পাল্টে নিন।
কত সহজ, একবার ফিরে তাকানো সবুজ মাঠে, রামধনু আঁকা আকাশে ;
এলোমেলো রং মাখা মেঘে।দেখুন না তারার গয়না ভরা রাতের শরীর ,
ঘন হয়ে আসা চাঁদের আলো। একটু থামুন , ফিরে দেখুন ,
একা হয়ে যাওয়ার আগে , চেনা শহরের অচেনা আবরণ।

No comments:
Post a Comment