Tuesday, 17 June 2014

স্বীকার

তোকে বলেছিলাম কিছুদিন আগে,
বেঁচে থাকার পর আরো কিছুদিন পেরিয়ে
এসেছি আমি।
কারণ জানিস তুই।
লিখছিনা এখনো না বলা কাব্য।
বাক্যরা এলোমেলো ,শব্দেরা দিশেহারা।

তোর হাসি আজও  আমার  aspirin
রক্তস্রোতের  ঝাঁকুনিতে যখন
অসহায় adrinalin .
 বালিকার নজরে ধুঁয়া ওঠা চায়েরকাপে,
সিগনালে ট্রেনেরচোখে ,
সোঁদা  গন্ধ মাখা সকাল নামে  প্লাটফর্ম এ।
আড়মোড়া  ভাঙ্গা সূর্যের আলো  জীবনের সমার্থক।

সব কিছু সংজ্ঞার উদাহরণ দেওয়া আবশ্যিক।
জরুরি আরো বেশী  রঙিন বিভ্রমে
চিরহরিত অরণ্যের আশ্বাস।
সংসারি  অজুহাতের ঊর্ধে  ,ভাগাভাগি, পরিপাটি অথবা
ঘোলা জলের বলয় পেরিয়ে আসা ..............
বাস্পমোচনের  পরেরধাপ ;

মধ্যবিত্ত দিনযাপনে গচ্ছিত স্থিতিস্থাপকতা।
তোর  হাসি তে গোপন প্রান্তিক ভালোবাসা।












Monday, 16 June 2014

কিছু পেতে চাওয়া

রাত বাড়লো  তোর   কপালে ধ্যাবরানো  রাতের সিন্দুর।
আমার আকাশে মেঘ ছেঁড়া চাঁদ,
ডুবছে নিভছে বারবার.......অস্পষ্ট শরীরের চাঁদ।
মেলে দিলাম কল্পনার তারে ,
ছেঁড়া ছেঁড়া স্বপ্ন গুলো।
ভিজে যাক ওরা। ..সোহাগে আদরে।
তর চোখে ঘুমিয়ে পড়ুক  অশরীরী সন্ধ্যার অনিবার্জ্যতা।
রাতের রুমাল মুছে ফেলুক তোর  চোখের জল।
আর কি বা দিতে পারি ?
অযথা কিছু উষ্ণতা ,
অনেকটা ফেলে আসা দিনের দুর্নিবার ব্যর্থতা।



মৃত্যু এবং বীজমন্ত্র

জলের কাছে  ফিরেছি বারবার।
মৃত্যু ঘনিয়ে আসুক!
বিন্দু বিন্দু জলের কাছে অসহায় আর্তি জানিয়ে
পৌঁছে  গেছি প্রায় মোহনার কাছে।
অবারিত নিল জল এবার সামনে, খোলা আকাশ।
জলের কফিনে বন্দী থাকুক তুচ্ছ সময়ের মরুভূমি।
অপেক্ষায় মৃত সময়,
পেরিয়ে গেল কালো দরজার গুমোট ঘর।
সোজা ভাষায়  লিখছে পুরান
ঝিনুকের বুকে বীজমন্ত্র নিয়ে বিষ্ণুর নাভিপদ্ম।

সমুদ্র তাও ফিরিয়ে দিল কালচে দেহ।
উড়ন্ত খাদকের  অসংযমী চঞ্চুর আস্ফালন।
নতুন বাঁচা পায় ঠিকানা জলের কাছে।
অবচেতনার সুখে জাগুক আগামীর ভ্রুণ।




Sunday, 15 June 2014

অনেক কিছুর পর



অনেকটা খিদে পাওয়ার পর খিদে বেঁচে নেই
ভুলভাল ইচ্ছা গুলো তবুও বেঁচে গেছে , শিরায় জমছে পলি , নিউরন রেড এলাড়ট স্বপ্ন দেখতে তবুও ক্ষতি কি জীবিত এখনো SUBCONSCIOUS!

ভেজা বাইপাস শহর হাঁটছে। 
  বেগুনি আলো দিকে রাত পোকাদের উল্লাস 
 উদ্দেশ্য হীন গন্তব্যে অজান্তেই হারিয়ে যাওয়া
অকারণে হিসাবের খাতা বের করে ,
 দেখে নেয়া পুরনো খতিয়ান।

ফেইসবুক হাইওয়ে ,
সব কিছু শেষ যদিও নয়.
তবুও আমি ফিরছিনা আর।


TO MY PAPA

YOU'RE IN MY VEINS.
YOU'RE IN MY PAINS.
YOU WERE THERE BESIDE ME,
WHEN I WAS CRYING.
I PUT MY HEAD UPON YOUR SHOULDER
AND YOU PATTED MY CHEEK.
YOU GIVE ME SOLACE.
YOU'RE MY THOUSAND REASONS TO SMILE.
YOU'RE MY INSPIRATION.
EVERY TIME I FALTER,
I NEED YOUR HANDS ,
TO LIFT ME UP.
I SEEK YOUR LOVE
I NEED YOUR BLESS.
YOU'RE MINE PAPA.
YOU'RE A GEM RAREST.

Saturday, 14 June 2014

GO AND TELL THEM

Go and tell them,
There's nothing to lose,
In the valley of emptiness.

Go and tell them,
Woman is not alone.
There's many human.

Go and tell them,
Beyond roof,
There's sky.

Go and tell them,
Money sounds good,but
No better than rain.

Go and tell them,
Though text deceives,
Subtexts unmask truth.

Go and tell them,
Sometimes mountain topples down,
As an act of penance.

Go and tell them,
Broken wings can't fly,
But shattered dreams can soar high.

Go and tell them,
"Because everything you chain,
Mind revolts not in vein".

Go and tell them,
Silent defeats,
Further, need to be explained.




 

মা -একটি চেতনা [আন্তর্জাতিক মাত্রই দিবস উপলক্ষে লেখা ]



আমি প্রণাম জানাই আমার মা কে, আমার মা- তিনি শুধু আমার জন্মদাত্রী নন , তিনি আমার পৃথিবী সেই অর্থে মা এর ধারণা সর্বব্যাপী সেই আদি মানবী ঈভ, যিনি ঈশ্বর নামক এক চূড়ান্ত পুরুষ এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন ঈশ্বর এর সৃষ্টির একনায়কতন্ত্র কে এক ধাক্কায় প্রশ্নের মূখে ফেলে দিয়ে , স্বর্গ থেকে হয়েছিলেন নির্বাসিতা তবুও এনেছিলেন নতুন প্রাণ - সেই থেকে নারী নাকি নরকের দ্বার
তাহলে ঈশ্বর তো সৃষ্টি করেন? াহলে সৃষ্টি কী নরক প্রসূত? জানিনা এঈ ধাঁধার উত্তর কোথায়?
একজন নারী যেমন একজন মা, অথবা বোণ, দিদি, জায়া, তার থেকেও আরও বড়ো পরিচিতি শে একজন মানুষী হ্যাঁ সেই আদিম সৃষ্টির বাহিকা

আজ আন্তর্জাতিক মাতৃ দিবস সবাই জানে প্রতি শেকণ্ডে একজন নারী নতুন জীবন কে পৃথিবীতে আনছেন, আবার সেই নারী কিন্তু নিজের প্রাণ বিসর্জন দিতে পীছূপা নন সৃষ্টির মূল্য চোকানোর পালা তো সেই ঈভ শুরু কোরে গেছেন , যা আজো চলছে

মা কখনো মৃতা নন, মা বিমূর্ত ধারণা, ওম শব্দের থেকেও শক্তিশালিনী মা শুধু শরীর নন, মা আকাশ , মা পৃথ্বী মা মৃত্যুহীন , চিরসুন্দর

"মা গো স্নেহের শাসনে, ক্ষমার আদরে, হৃদয় গিয়েছে গলে
মা এই যে নিয়েছ কোল ..."

আমার রাত

আমার রাতের শহর চার দেয়ালের  মাঝে ,
আমার রাতের শহর গুমোট দমবন্ধ ঘরে.
আমার রাতের শহর নিওন সাইন ,
আমার রাতের শহর রেড ওয়াইন।
আমার রাতের কথা ফিসফিস ,
আমার রাতের দুঃখ আমার পাশবালিশ।
আমার রাতের সোহাগ তোমার নিল চোখ,
আমার রাতের টিপ তোমার অবর্থ্য নখ।
আমার রাতের শ্বাস  তোমার ঠোঁটে ,
তোমার শহুরে রাত জেগে থাকুক,
আমার প্রতি পরতে।





ঈশ্বরীর সুখ

আমি ডুবেছি সাগরের মাঝে।
আমি পেতেছি কান অতল জলের তলে।
মুখ  তুলে তাকিয়েছিলাম;
খুঁজেছিলাম ইশ্বরের মুখ।
পেয়েছি আরো যুগ পেরিয়ে এসে ,
ঈশ্বরী র অলিক সুখ.
কান্না তাই ভোলায় না আমায় আজ.
হতাশা তুমি ছাড় আমার বুক.
ভালবাসা তুমি ফিরে এস বারবার।
বারবার পুড়েছি আমি ভিজে বাতাসে।
সন্মোহনে শরীর জুড়ক।

Thursday, 12 June 2014

বাঙালিয়ানা

বাঙালির বাঙালিয়ানা কোথায়  কোথায় ?

 স্মরণে , মননে , ঘুমে, জাগরণে , শয়নে , বিলাসে ব্যসনে

আর আর আর  আর  আর  এবং

পাঁচ  ফোড়ন  এ।

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...